জয়পুরহাটে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন

জয়পুরহাট প্রতিনিধি
২৬ মার্চ ২০১৯, ২৩:১৫আপডেট : ২৬ মার্চ ২০১৯, ২৩:৪৭

জয়পুরহাট জয়পুরহাটে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় সংবাদিকরা। অনুষ্ঠান চলাকালে আমন্ত্রিতদের নাম ঘোষণা না করার অভিযোগে তারা এমনটি করেছেন বলে জানা যায়।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় জয়পুরহাট স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ডিসপ্লে প্রদর্শন শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় তারা অনুষ্ঠানস্থল ত্যাগ করে চলে যান।

জানা গেছে, জেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে আসেন জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমানসহ অতিথি ও সংবাদকর্মীরা। অনুষ্ঠান চলাকালে আমন্ত্রিতদের নাম ঘোষণা করেননি আয়োজকরা। এমনকি স্থানীয় সংসদ সদস্য সামছুল আলম দুদুর নামও প্রচার করা হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে সংসদ সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান মাঠ ছেড়ে চলে যান। অনুষ্ঠানে সংবাদকর্মীরাও আসন বিন্যাস না রাখার অভিযোগে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

এ বিষয়ে জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট বাংলা ট্রিবিউনকে বলেন,‘আয়োজকদের নানা ত্রুটির কারণে সংসদ সদস্য অনুষ্ঠানস্থল  ছেড়ে যাওয়ার পর তিনিও চলে যান।’

জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম ফাররোখ বলেন, ‘প্রায় প্রতিটি দিবসে সবার আসন ঠিক থাকলেও শুধু সংবাদকর্মীদের অবহেলা করা হয়। জেলা প্রশাসনের উদাসীনতার কারণেই এমনটি ঘটেছে বলে আমরা মনে করি।’

জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন সাংবাদিকদের বলেন,‘অনুষ্ঠান আয়োজনের মূল দায়িত্বে ছিলেন এনডিসি। তিনি এই জেলায় নতুন হওয়ায় বিষয়টি বুঝতে পারেননি।’

সংসদ সদস্য সামছুল আলম দুদু অনুষ্ঠান থেকে চলে গেলেও বর্জনের কথা অস্বীকার করে বলেন,‘জরুরি কাজে তিনি ওই সময় অনুষ্ঠান থেকে চলে গেলেও পরে আবার অনুষ্ঠানস্থলে ফিরে এসেছেন।’ 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম