নাটোরে ধর্ষণ চেষ্টা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

নাটোর প্রতিনিধি
২৪ মে ২০১৯, ১৩:০৫আপডেট : ২৪ মে ২০১৯, ১৩:১৩

ইলিয়াস আহমেদ লেলিন গৃহবধূকে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টার মামলায় নাটোরের বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস আহমেদ লেলিনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে আসামি গ্রেফতার করা হয়েছে। আজ তাকে কোর্টে চালানের প্রস্তুতি চলছে।

লেলিন পাকা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং স্থানীয় চকগোয়াস গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।

রাকিবুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী গৃহবধূর মা থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে বৃহস্পতিবার রাতেই স্থানীয় তকিনগর বাজার থেকে আসামি ইলিয়াস আহমেদ লেলিনকে গ্রেফতার করা হয়। মামলায় বাদী উল্লেখ করেন, প্রায় সাত মাস আগে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই তার স্বামী চাকরির জন্য ঢাকায় বসবাস করেন। আর গৃহবধূ শ্বশুর-শাশুড়ির সঙ্গে বসবাস করতেন। বাড়িতে স্বামী না থাকার সুযোগে ইলিয়াস আহমেদ লেলিন প্রায়ই ওই গৃহবধূকে অনৈতক প্রস্তাব দিতো। গৃহবধূ তাতে সাড়া না দেওয়ায় ক্ষিপ্ত হয় ইলিয়াস আহমেদ। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে লেলিন এসে গৃহবধূর দরজায় কড়া নাড়ে। এক পর্যায়ে দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে লেলিন গৃহবধূর মুখে গামছা পেঁচিয়ে ঘর থেকে তুলে পাশের পুকুরের পাড়ে নিয়ে যায়। এ সময় ধর্ষণ চেষ্টার সময় গৃহবধূর চিৎকারে পরিবার ও স্থানীয় লোকজন ছুটে এসে গৃহবধূকে উদ্ধার করেন।

/এফএস/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের