কুষ্টিয়ায় নোংরা পরিবেশে গুড় তৈরি, ২ লাখ টাকা জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি
২৫ মে ২০১৯, ১৬:৫২আপডেট : ২৫ মে ২০১৯, ১৭:০৯

অপরিচ্ছন্ন পরিবেশে তৈরি কেমিক্যালযুক্ত গুড় ধ্বংস করা হচ্ছে

কুষ্টিয়ার খোকসায় নোংরা পরিবেশে গুড় তৈরির জন্য একটি কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। শনিবার (২৫ মে) দুপুরে খোকসা উপজেলার দিলীপ ট্রেডার্সের গুড় তৈরির কারখানায় এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুষ্টিয়া কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, শনিবার খোকসা উপজেলার দিলীপ ট্রেডার্সের মালিক রাজকুমার বিশ্বাসের কারখানায় অভিযান চালানো হয়। এ সময় অপরিষ্কার পরিবেশে গুড় তৈরি এবং গুড়ের মধ্যে টিকটিকি, তেলাপোকা, কেন্নো, পোকামাকড় ও মাছি ছাড়াও খাওয়ার অযোগ্য ফিটকিরি ও চিটাগুড় পাওয়া যায়। এসব কারণে ভোক্তা অধিকার আইন ২০০৯-এর ৪২ ও ৪৩ ধারায় ২ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় হয়েছে। এ সময় প্রায় ১৫ মণ ভেজাল গুড় ধ্বংস করা হয়েছে।

অভিযানের সময় জেলা ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টরসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

/এমএএ/এমএমজে
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের