মাগুরায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই

মাগুরা প্রতিনিধি
২৭ মে ২০১৯, ১৫:২৬আপডেট : ২৭ মে ২০১৯, ১৭:২৪

মাগুরা

মাগুরা সদর উপজেলার ইছাখাদা এলাকায় সোমবার সকালে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকের ড্রাইভার ও অপরটির হেলপার মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই জন।

মাগুরা সদর থানার উপপরিদর্শক বিশ্বজিত রায় জানান, সকাল ৭টার দিকে ইছাখাদা দরগা এলাকায় আরএফএলের ডিপো থেকে একটি ট্রাক মালামাল নিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আরএফএলের হেলপার নাইম ও অপর ট্রাকের ড্রাইভার শাহাদাত হোসেনসহ চার জন গুরুতর আহত হন। তাদের মাগুরা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক নাইম ও শাহাজাহানকে মৃত ঘোষণা করেন। অপর দুই জন চিকিৎসাধীন। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

পুলিশ জানায়, নাইম মধুখালির মুক্তার খানের ছেলে। ড্রাইভার শাহাদাতের বাড়ি মুন্সিগঞ্জ, বাবার নাম শাহাজাহান হোসেন। 

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম