মেলান্দহ রেলওয়ে স্টেশন কাউন্টার ভাঙচুরের ঘটনায় আটক ৪

জামালপুর প্রতিনিধি
৩১ মে ২০১৯, ২৩:১৯আপডেট : ৩১ মে ২০১৯, ২৩:২০

মেলান্দহ রেলওয়ে স্টেশন কাউন্টার ভাঙচুরের ঘটনায় আটক ৪

ঈদ পরবর্তী ট্রেনের ফিরতি টিকিট সংগ্রহের সময় কথা কাটাকাটি, কাউন্টারে হামলা এবং ভাঙচুরের ঘটনায় চার তরুণকে গ্রেফতার করেছেন জামালপুর রেলওয়ে থানা পুলিশ। 

বৃহস্পতিবার (৩১ মে)  দুপুরে এই ঘটনা ঘটে।

জামালপুর রেলওয়ে থানার ওসি তাপন চন্দ্র পণ্ডিত জানান, দুপুরে মেলান্দহ রেলওয়ে স্টেশন কাউন্টার হতে ঈদ পরবর্তী ৯ জুনের ট্রেনের অগ্রিম টিকিট দেওয়া হয়। টিকিট বিক্রি শুরু হলে চার তরুণ হঠাৎ উত্তেজিত হয়ে লাইন ছেড়ে কাউন্টারের সামনে এসে দাঁড়ান। এসময় লাইনে দাঁড়িয়ে থাকা লোকজনদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা উত্তেজিত হয়ে কাউন্টারে হামলা চালায় এবং ভাঙচুর করে। এসময় পুলিশ মেলান্দহ উপজেলার ফুলছিন্না গ্রামের সাইফুল ইসলামের ছেলে হজরত আলী (১৯) ও বিল্লাল হোসেন (২০),একই গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে আবু বক্কর (১৯) ও বাঘাডোবা গ্রামের আমির ফায়াজের ছেলে শিহাব হোসন (২০)কে আটক করেছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের