আমাদের ব্যক্তিগত ঈদ বলে কিছু নেই: নওফেল

হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম
০১ জুন ২০১৯, ০৯:৪৬আপডেট : ০২ জুন ২০১৯, ০৯:৫৩

মহিবুল হাসান চৌধুরী নওফেল ‘আমরা যারা রাজনীতি করি, আমাদের ব্যক্তিগত ঈদ বলে কিছু নেই। আমাদের রাজনৈতিক নেতাকর্মী এবং পরিবার আমরা এক হয়েই ঈদ করবো। আমার বাবার মতো আমিও ঈদের দিন নেতাকর্মীদের সঙ্গে কাটাবো।’ ঈদ উদযাপনকে ঘিরে পরিকল্পনার কথা জানতে চাইলে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমনটাই জানিয়েছেন।

ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল প্রয়াত আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র। জীবদ্দশায় মহিউদ্দিন চৌধুরী সব সময় নেতাকর্মীদের সঙ্গে ঈদ উদযাপন করতেন। ঈদের দিন তার বাসায় রাজনৈতিক নেতাকর্মীদের মিলন মেলা বসতো।

বাংলা ট্রিবিউনকে নওফেল বলেন, ‘জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে ঈদের নামাজ আদায় করার পর বাবার কবর জিয়ারত করবো। এরপর বাসায় নেতাকর্মীদের সঙ্গে সময় কাটাবো। ঈদের দিন নেতাকর্মীরা বাসায় আমাদের সঙ্গে দেখা করতে আসেন। আমরা যদি না থাকি তখন আমাদের না পেয়ে তারা চলে যাবেন।’

শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘আমার বাবা সারাজীবন এমনটাই করে এসেছেন। আমাদেরও সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ঈদের দিন নেতাকর্মীরা আসবেন। আমাদের বাসায় ঈদের দিন বেশ বড়সড় আয়োজন হয়। শুধু আমার নির্বাচনি এলাকা নয়, সারা চট্টগ্রাম থেকে নেতাকর্মীরা আমাদের বাসায় আসবেন। চট্টগ্রামের বাইরে থেকেও অনেকে আসেন। ওইদিন (ঈদের দিন) সবার জন্য আমাদের বাসায় আয়োজন থাকবে।’ 

তবে দলের সিনিয়র নেতাদের বাসায় গিয়ে সালাম করে আসার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান। মুহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘আমি কনিষ্ট, রাজনীতিতে চট্টগ্রামে আমাদের দলের অনেক সিনিয়র নেতা রয়েছেন। আমার পরিকল্পনা আছে ঈদের দিন আমি উনাদের বাসায় গিয়ে সালাম করে আসবো। এরপর পুরো সময়টাই বাসায় কাটাবো।’

আরও পড়ুন- ‘সুখ বিলাসে’ ঈদ কাটাবেন তথ্যমন্ত্রী

/এফএস/
সম্পর্কিত
আ.লীগ থেকে ৪ নেতার পদত্যাগ, বললেন ‘বিপদে পড়লে দেখার কেউ নেই’
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
সর্বশেষ খবর
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন