চাঁদপুরে পদ্মার চরে গোসল করতে নেমে কলেজছাত্র নিখোঁজ

চাঁদপুর প্রতিনিধি
১২ জুন ২০১৯, ১৬:০০ আপডেট : ১২ জুন ২০১৯, ১৭:০২

চাঁদপুরে `মিনি কক্সবাজার` হিসেবে পরিচিতি পাওয়া পদ্মার চর চাঁদপুরের ‘মিনি কক্সবাজার’ হিসেবে পরিচিতি পাওয়া পদ্মা নদীর চরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছেন কুমিল্লার এক কলেজছাত্র। তিনি কুমিল্লার বন কর্মকর্তা রফিকুল ইসলামের ছেলে। বুধবার (১২ জুন) দুপুর ১২টার দিকে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন রাফিদুল ইসলাম রাফিদ।

রাফিদ কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র। তার সঙ্গী সাখাওয়াত, হাবীব, জিসান, সুদিপ্ত, মিঠু এবং রাজীব জানান, তারা আট বন্ধু বুধবার সকাল ৮টার দিকে চাঁদপুরের উদ্দেশে রওনা হন। চাঁদপুরের বড়স্টেশন এসে একটি ট্রলারে করে দুপুর ১২টার দিকে মিনি কক্সবাজার খ্যাত পদ্মা নদীর মাঝখানে জেগে উঠা চরে ঘুরতে যান তারা। সেখানে তারা সাঁতার কাটছিলেন। একপর্যায়ে ঢেউয়ের তোড়ে স্রোতের টানে নিখোঁজ হয়ে যান রাফিদ। তবে অন্য সাত জন তীরে ফিরে আসতে পারেন।

চাঁদপুর নৌপুলিশের এসআই হালিম বলেন, ‘কলেজছাত্র নিখোঁজের খবর পেয়ে তার খোঁজে আমরা উদ্ধার অভিযান চালাচ্ছি। তার বন্ধুরা আমাদের জানিয়েছে নদীতে গোসল করতে নেমে ঢেউয়ের আঘাতে সে পানিতে তলিয়ে যায়।’

চাঁদপুরের নৌপুলিশ সুপার জমশের আলী বলেন, ‘ওই এলাকায় যাওয়ার দরকার কী? এতো ঝুঁকি নিয়ে মানুষ সেখানে যায় কেন? ওই কলেজছাত্রকে উদ্ধারে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম কাজ করছে।’

জেলা প্রশাসক মাজেদুর রহমান খান বলেন, ‘বিষয়টি দুঃখজনক। ঘটনা সম্পর্কে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’

প্রসঙ্গত, চাঁদপুর জেলা শহরের প্রায় দেড় কিলোমিটার পশ্চিমে পদ্মা ও মেঘনার মাঝে গত বছর জেগে উঠেছে এ চরটি। এর চারদিক পদ্মা ও মেঘনার বিস্তৃত জলরাশি। চরটি সম্প্রতি কারও কারও কাছে মোহনার চর, কারও কাছে চাঁদপুরের সৈকত, আবার কারও কাছে মিনি কক্সবাজার নামে পরিচিত হয়ে উঠেছে।  

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা কি বাড়ছে? নতুন হিসাব পেন্টাগনের
ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা কি বাড়ছে? নতুন হিসাব পেন্টাগনের
বাংলাদেশে বিনিয়োগে জাপানি কোম্পানিকে সার্বিক সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
বাংলাদেশে বিনিয়োগে জাপানি কোম্পানিকে সার্বিক সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
বিনা টিকিটে ভ্রমণ, পরে চিরকুটে ৩০ টাকা দিয়ে যা লিখলেন যাত্রী
বিনা টিকিটে ভ্রমণ, পরে চিরকুটে ৩০ টাকা দিয়ে যা লিখলেন যাত্রী
প্রার্থনা, প্রশান্তি আর আধ্যাত্মিক ভ্রমণের ঠিকানা মা মারিয়া ধর্মপল্লী
প্রার্থনা, প্রশান্তি আর আধ্যাত্মিক ভ্রমণের ঠিকানা মা মারিয়া ধর্মপল্লী
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?