পুলিশে ভুয়া পরীক্ষার্থী ঠেকাতে বায়োমেট্রিক পদ্ধতি নাটোরে

নাটোর প্রতিনিধি
২২ জুন ২০১৯, ১৩:২৯আপডেট : ২২ জুন ২০১৯, ১৪:২৬

পুলিশে ভুয়া পরীক্ষার্থী ঠেকাতে বায়োমেট্রিক পদ্ধতি নাটোরে
পুলিশের কনস্টেবল পদে ভুয়া পরীক্ষার্থী ঠেকাতে দেশে প্রথমবারের মতো বায়োমেট্রিক পদ্ধতির আঙুলের ছাপ চাল হলো নাটোরে। প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য আঙুলের ছাপ দিয়ে প্রার্থিতার তথ্য নিশ্চিত করতে হবে।

শনিবার সকাল ৯টা থেকে নাটোর পুলিশ লাইন্স চত্বরে শুরু হয়েছে পুলিশের এই রিক্রুট। প্রায় ২৪০০ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন এই পরীক্ষায়। শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ৬৯ জন নিয়োগ পাবেন বলে নিশ্চিত করেছেন পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন। 

শুধু আঙলের ছাপই নয়, পুলিশ কনস্টেবল নিয়োগে যাতে অর্থের কোনও লেনদেন না হয় সেজন্য তথ্য দিতে চালু করা হয়েছে দুটি হট লাইন। এ বিষয়ে স্থানীয় পত্রিকাসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে।

নাটোরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, ‘পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা এলেই এক শ্রেণির দালাল প্রার্থীদের সাথে যোগাযোগ করে। বিপুল পরিমাণ অর্থ লেনদেন হয়। কিন্তু ১০০ টাকা সরকারি ফি জমা দিয়েই এই নিয়োগ সম্পন্ন করা হবে। এক্ষেত্রে কোনও প্রার্থী অতিরিক্ত অর্থ লেনদেন করলে তার প্রার্থিতা অবৈধ বলে বিবেচিত হবে।’

তিনি জানান, শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে পুরুষ কনস্টেবল পদে ২৩ জন, নারী কনস্টেবল পদে চারজন, বিশেষ কোটায় অপূরণকৃত পদে পুরুষ ২৪ জন এবং নারী ১৮ জন সর্বমোট ৬৯ জনের নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হবে।

এ বিষয়ে সচেতন নাগরিক কমিটি ও দুর্নীতি প্রতিরোধ কমিটি জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক জানান, ‘কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে প্রশাসন যে পদক্ষেপগুলো গ্রহণ করেছেন তা নিঃসন্দেহে সাধুবাদ পাওয়ার যোগ্য। তবে অন্তরালে যাতে কোনও বৈষম্য বা দুর্নীতি না হয় সে ব্যাপারে মনিটরিং এবং পদক্ষেপ গ্রহণ করতে পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানাই।’

/এফএস/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী