রাবিতে শিক্ষার্থীকে মারধর, শিক্ষক অবরুদ্ধ

রাবি প্রতিনিধি
১৩ জুলাই ২০১৯, ০২:০৮আপডেট : ১৩ জুলাই ২০১৯, ০৩:০৩

রাবিতে শিক্ষার্থীকে মারধর, শিক্ষক অবরুদ্ধ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথম বর্ষের ছাত্রলীগের এক কর্মীকে মারধরের অভিযোগে আইন বিভাগের এক শিক্ষককে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ জুলাই) বিকাল ৫টার দিকে রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে ওই শিক্ষককে তার চেম্বারে অবরুদ্ধ করে ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় তারা চেম্বারের বাইরে ওই শিক্ষকের বিচারের দাবিতে স্লোগান দিতে থাকে। পরে প্রক্টরিয়াল বডি বিচারের আশ্বাস দিলে ছাত্রলীগ নেতাকর্মীরা তালা খুলে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
মারধরের অভিযোগ আনা ছাত্রলীগ কর্মী সুপ্ত সাহা অনিক বিশ্ববিদ্যালয়ের  মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার অনুসারী জানা গেছে। অপরদিকে অবরুদ্ধ শিক্ষক এ টি এম এনামুল জহীর আইন বিভাগের সহযোগী অধ্যাপক।

সুপ্ত সাহার অভিযোগ, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে সুপ্ত তার বান্ধবীকে নিয়ে ক্যাম্পাসে ঘুরতে বের হন। ক্যাম্পাসের পুরাতন ফোকলোর চত্বরের পুকুর পাড়ে শিক্ষক এনামুল তাদেরকে ডাক দেন। এ সময় তিনি মেয়েটিকে কটুক্তি করে কথা বলেন। সুপ্ত এর প্রতিবাদ করায় শিক্ষক এনামুল তাকে কিল ঘুষি মারেন এবং চলে যেতে বলেন। পরে সৈয়দ ইসমাঈল হোসেন শিরাজী ভবনের সামনে আবার তাদের পথরোধ করেন এবং সুপ্তকে মারধর করেন। এ ঘটনা বন্ধু ও বড় ভাইদের জানানোর পর তারা ওই শিক্ষকের চেম্বারে যান সুপ্তকে মারার কারণ জানতে। কিন্তু শিক্ষক এনামুল তাদের সঙ্গে কথা বলবেন না বলে চেম্বার থেকে বের করে দেন।  এরই প্রেক্ষিতে ওই শিক্ষককে তার চেম্বারে অবরুদ্ধ করে তালা ঝুলিয়ে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা  চেম্বারের বাইরে অবস্থান নিয়ে সুপ্ত সাহাকে মারধর ও তার বান্ধবীকে কটুক্তির প্রতিবাদে স্লোগান দিতে থাকে। ঘণ্টাখানেক পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও ছাত্রলীগের কয়েকজন নেতা ঘটনাস্থলে আসেন। পরে প্রক্টরিয়াল বডি বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিলে বিক্ষোভকারীরা চেম্বারের তালা খুলে দেন।

এ বিষয়ে সহযোগী অধ্যাপক এনামুলের সঙ্গে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। জানতে চাইলে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, আমি সুপ্তকে লিখিত অভিযোগ দিতে বলেছি। লিখিত অভিযোগ পেলে আমরা বিষয়টির তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবো।

/এমপি/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী