কুমিল্লার আদালতে হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা: হানিফ

পাবনা প্রতিনিধি
১৮ জুলাই ২০১৯, ১৬:৪৩আপডেট : ১৮ জুলাই ২০১৯, ১৬:৪৯

পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মাহবুব-উল আলম হানিফ ‘কুমিল্লার আদালতে হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। এ বিষয়ে  বিএনপির সমালোচনার জবাবে তিনি বলেন, ‘দেশে আইনের শাসন নেই– বিএনপি এমন কথা বলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখুক। কারণ বিএনপি ক্ষমতায় থাকতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আদালতে বোমা হামলার মতো সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছিল। বর্তমানে যে দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটছে তার বিরুদ্ধে সরকার কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করছে।’  বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে পাবনা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় পাবনায় শেখ হাসিনার ট্রেনে বোমা হামলার ঘটনায় বিএনপিকে অভিযুক্ত করে হানিফ বলেন, ‘আসামিদের পক্ষ নিয়ে সাফাই গেয়ে বিএনপি প্রমাণ করেছে, ওই সময় শেখ হাসিনার ট্রেনে সন্ত্রাসী হামলা বিএনপির উচ্চ পর্যায়ের ইঙ্গিতেই হয়েছিল। বিএনপি একটি সন্ত্রাসী দল। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের মানুষ দেখেছে। তাদের প্রত্যেকটি সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার করা হবে।’

পরে শহরের দোয়েল কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন হানিফ। এর আগে জাতীয় সঙ্গীতের সুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা করেন নেতারা। জেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওছার। এতে প্রধান বক্তা ছিলেন– কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ নাথ এমপি।

অনুষ্ঠানে পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান শরীফ ডিলু এমপি, সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপিসহ কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগ,স্বেচ্ছাসেবকলীগের নেতারা বক্তব্য রাখেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসলামী ব্যাংকের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের
ইসলামী ব্যাংকের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের
এআইইউবি প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের ১৪তম মৃত্যুবার্ষিকী শনিবার
এআইইউবি প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের ১৪তম মৃত্যুবার্ষিকী শনিবার
ঢামেকে গৃহকর্মীর মরদেহ ফেলে যাওয়া ৩ জন রিমান্ড শেষে কারাগারে
ঢামেকে গৃহকর্মীর মরদেহ ফেলে যাওয়া ৩ জন রিমান্ড শেষে কারাগারে
মানবদেহে শূকরের কিডনি কাজ করলো রেকর্ড ২৭১ দিন
মানবদেহে শূকরের কিডনি কাজ করলো রেকর্ড ২৭১ দিন
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার