আর্চারের ফেরা বিলম্বিত, দ্বিতীয় টেস্টেও একই একাদশ ইংল্যান্ডের  

স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০২৫, ১৯:৫৭আপডেট : ৩০ জুন ২০২৫, ১৯:৫৭

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য অপরিবর্তিত একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। ফলে পেসার জোফরা আর্চারের কাঙ্ক্ষিত ফেরা আবারও বিলম্বিত হচ্ছে।

চার বছরের অনুপস্থিতির পর দলে ফিরেছেন আর্চার। কিন্তু সোমবার জরুরি পারিবারিক প্রয়োজনে অনুশীলনে থাকতে পারেননি। ইংল্যান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ৩০ বছর বয়সী মঙ্গলবার দলের সঙ্গে টেস্ট শুরুর আগে যোগ দেবেন। এজবাস্টনে দ্বিতীয় টেস্ট শুরু বুধবার। 

অপর দিকে, ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট বলেছেন জসপ্রীত বুমরা খেলার জন্য উন্মুক্ত। কিন্তু সফরকারীরা হয়তো কন্ডিশনের কথা বিবেচনা করে তাকে বাদ দিতে পারে। 

ভারত আগে থেকেই প্রতিশ্রুতিবদ্ধ যে ৫ ম্যাচের সিরিজে মাত্র ৩টি টেস্টে বুমরাকে খেলাবে। 

হেডিংলিতে ইংল্যান্ড ভারতকে হারিয়ে ১-০ তে এগিয়ে রয়েছে। এই ভেন্যুতেও জয়ের আশা করছে তারা। কারণ এই মাঠে ভারত আগে কখনও জয়ের স্বাদ পায়নি। এখন পর্যন্ত ৮ ম্যাচের মধ্যে ৭টিতেই হেরেছে। ড্র হয়েছে একটি। 

ইংল্যান্ডের একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জশ টাং, শোয়েব বশির। 

/এফআইআর/   
সম্পর্কিত
বিপিএলে দুর্নীতির অভিযোগ: আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগের তির
ইংল্যান্ডে প্রথমবার হোয়াইটওয়াশ হলো পাকিস্তান
নেপালের সঙ্গে সিরিজ খেলতে আগ্রহী বিসিবি, কিন্তু... 
সর্বশেষ খবর
একজনে মজুত করেছেন ১৫ হাজার লিটার সয়াবিন তেল
একজনে মজুত করেছেন ১৫ হাজার লিটার সয়াবিন তেল
১ কিলোমিটার দৌড়ে পাঁচ ছিনতাইকারীকে ধরলো পুলিশ, মিললো ২৫ দিন আগের অধ্যক্ষের ফোনও
১ কিলোমিটার দৌড়ে পাঁচ ছিনতাইকারীকে ধরলো পুলিশ, মিললো ২৫ দিন আগের অধ্যক্ষের ফোনও
জিরাবোঝাই ট্রাক আটকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, ছাত্রদলের সাবেক নেতা গ্রেফতার 
জিরাবোঝাই ট্রাক আটকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, ছাত্রদলের সাবেক নেতা গ্রেফতার 
আওয়ামী লীগ কী করে সারা দেশে মিছিল করলো, প্রশ্ন গোলাম পরওয়ারের 
আওয়ামী লীগ কী করে সারা দেশে মিছিল করলো, প্রশ্ন গোলাম পরওয়ারের 
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন