মিন্নির আইনজীবী হলেন অ্যাডভোকেট আসলাম

বরগুনা প্রতিনিধি
২০ জুলাই ২০১৯, ২০:৫৪ আপডেট : ২০ জুলাই ২০১৯, ২১:৩৮

মিন্নির আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম

বরগুনায় আলোচিত রিফাত হত্যা মামলায় আয়শা সিদ্দিকা মিন্নির পক্ষের আইনজীবী হিসেবে নিযুক্ত হয়েছেন অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম। আগামীকাল রবিবার (২১ জুলাই) মিন্নির পক্ষে আদালতে জামিন আবেদন করবেন তিনি।

আইনজীবী আসলাম বরগুনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক।

জানা গেছে, শনিবার দুপুরে মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর তাকে মিন্নির পক্ষে আইনজীবী হিসেবে নিযুক্ত করেন।

এ বিষয়ে মোজাম্মেল হোসেন কিশোর বলেন, আমার মেয়ে সম্পূর্ণ নির্দোষ। আমার মেয়েকে আইনি সহায়তা দেওয়ার জন্য অ্যাডভোকেট আসলামকে নিয়োগ করেছি। আল্লাহ সহায় থাকলে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে।

অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম বলেন, আমি মিন্নির পক্ষে আইনি লড়াই লড়বো। প্রতিটি মানুষের আইনগত সহায়তা পাওয়ার অধিকার রয়েছে।

তিনি আরো বলেন, ইতোমধ্যে ওকালত নামায় মিন্নি স্বাক্ষর করেছেন । আগামীকাল রবিবার তার জামিন আবেদনের জন্য আদালতের বিচারকের কাছে আবেদন করা হবে।

কোনও প্রতিবন্ধকতা আছে কিনা জানতে চাইলে তিনি জানান, মিন্নির পক্ষে আইনি লড়াই লড়বো এর জন্য আমার কোনও প্রতিবন্ধকতা নেই।

এসময় তিনি বলেন, বরগুনা জেলা আইনজীবী সমিতির যে সদস্যরা মিন্নিকে নিয়ে বিভ্রান্তিমূলক কথা বলেছেন তাদের বিষয়ে আমরা আমাদের সভায় কথা বলবো।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাগলে করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৪
ছাগলে করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৪
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!