খাবার নিয়ে বন্যার্তদের পাশে রৌমারী ছাত্রলীগ

কুড়িগ্রাম প্রতিনিধি
২২ জুলাই ২০১৯, ০৬:৫৯আপডেট : ২২ জুলাই ২০১৯, ০৭:০৮

বন্যা দুর্গতদের মাঝে খাবার বিতরণ করছেন রৌমারী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা রান্না করা খাবার নিয়ে বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছেন কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। রবিবার (২১ জুলাই) রাত ৮টার দিকে রৌমারী-ঢাকা মহাসড়কের বিভিন্ন এলাকায় আশ্রয় নেওয়া পাঁচ শতাধিক বানভাসি মানুষের মাঝে খিঁচুরি বিতরণ করেন তারা।

উপজেলা ছাত্রলীগ নেতা নাজমুল হাসান জুয়েলের নেতৃত্বে ছাত্রলীগের ৬০ জন নেতাকর্মী বন্যাকবলিত মানুষদের খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন। খাবার পেয়ে খুশি হয়ে সড়কের ধারে আশ্রয় নেওয়া রৌমারী-ঢাকা মহাসড়কে আশ্রয় নেওয়া মরিয়ম বেওয়া (৬০) বলেন, ‘বাড়িঘর ছাড়ি এক সপ্তাহ ধরি রাস্তাত খায়া না খায়া আছি। আজ প্যাড ভরি রাইতোত খাইবের পামো। আল্লাহ এই ছাওয়াগুলার ভালো করুক।’

নাজমুল হাসান জুয়েল জানান, ‘বন্যাকবলিত রৌমারীর হাজারও দুর্গত মানুষের পাশে ছাত্রলীগ সাধ্যমতো পাশে থাকবে।’

এর আগে রবিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার কয়েকটি স্থানে ক্যাম্প করে বানভাসি মানুষদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন করে ছাত্রলীগ। রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মোমিনুল ইসলামের নেতৃত্বে মেডিক্যাল টিমে আরও উপস্থিত ছিলেন ডা. নাজমুল হুদা, উপ- সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার অলোক কুমার প্রমুখ।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের