ডেঙ্গুতে ময়মনসিংহ মেডিক্যালে আরও একজনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৯, ২৩:০১আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ২৩:০২

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সেলিম মিয়া (২৭) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ৩ টার দিকে হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।
হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষ্মী নারায়ণ মজুমদার জানান, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সেলিম মিয়া গত ১৩ আগস্ট হাসপাতালের ১৫ নম্বর ওয়ার্ডের মেডিসিন ইউনিট-৪ এ ভর্তি হয়েছিলেন। অবস্থা খারাপ হলে সোমবার সকালে তাকে আইসিইউতে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) পাঠানো হয়। সেখানে রক্তের অনুচক্রিকা কমে যাওয়ায় তার মৃত্যু হয়। সেলিম নেত্রকোনার দুর্গাপুর উপজেলার আব্দুর রাজ্জাকের ছেলে।
এ নিয়ে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ আগস্ট) ভোরে আনোয়ার হোসেন, রোববার (১৮ আগস্ট) রাতে রাসেল মিয়া এবং কয়েক দিন আগে ফরহাদ হোসেন নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে