রাজশাহীতে জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মী গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
২১ আগস্ট ২০১৯, ০০:০৫আপডেট : ২১ আগস্ট ২০১৯, ১৭:০৫

আটক জামায়াত-শিবিরের আট নেতাকর্মী রাজশাহীর চারঘাট উপজেলায় গোপন বৈঠক থেকে দুই নারীসহ জামায়াত-শিবিরের আট নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহ এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন–ইয়ামিন সরকার, ইউসুফ আলী, সবুজ ইসলাম, মোরশেদুল ইসলাম, আবদুল কুদ্দুস, হাসিবুল হাসান, সাদিয়া আক্তার মীম ও ফাতিমা মনিকা। তাদের কাছ থেকে সরকারবিরোধী লিফলেট, সাংগঠনিক বইপত্র ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার শহিদুল্লাহ আরও জানান, সোমবার বিকালে চারঘাট উপজেলার বামনদিঘি গ্রামের শিবির নেতা ইয়ামিন সরকারের বাড়িতে সরকারবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে গোপন বৈঠকে বসে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এ খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে পুলিশ ওই আট জনকে গ্রেফতার করে।

পুলিশ সুপার আরও জানান, ইয়ামিন নতুন করে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সংগঠিত করছিলেন। তিনি ফেসবুকে একাধিক নামে গ্রুপ খুলে যোগাযোগ করতেন। এসব গ্রুপের আলাপচারিতায় সরকারবিরোধী বিভিন্ন ধরনের উসকানিমূলক বক্তব্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে চারঘাট থানায় মামলা হয়েছে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী