নিখোঁজের দুদিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার, গ্রেফতার ১

গোপালগঞ্জ প্রতিনিধি
২৫ আগস্ট ২০১৯, ১৪:১৪আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ১৪:২২

গোপালগঞ্জ গোপালগঞ্জের মুকসুদপুর থেকে নিখোঁজের দুই দিন পর স্যামুয়েল সরকার (১০) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৫ আগস্ট) সকালে মুকসুদপুর উপজেলার কলিগ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় রিংকু মজুমদার (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

স্যামুয়েল সরকার মুকসুদপুর উপজেলার কলিগ্রামের দানিয়েল সরকারের ছেলে ও তালবাড়ী মিশনারি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র। আটক রিংকু একই গ্রামের প্রভাষ মজুমদারের ছেলে।

মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আবুল বাশার জানান, গত শুক্রবার স্যামুয়েল সরকারকে পাখি মারার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী রিংকু মজুমদার। এরপর থেকে সে আর বাড়ি ফিরে না এলে বিভিন্ন জায়গায় খোঁজ করা হয়। তাবে তাকে কোথাও পাওয়া যায় না। রবিবার সকালে ওই গ্রামের একটি পুকুরে স্যামুয়েলের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

আবুল বাশার আরও জানান, স্যামুয়েল নিখোঁজের পর তার বাবা বাদী হয়ে সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় পুলিশ রিংকু মজুমদারকে গ্রেফতার করে।

/আইএ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী