এমপির বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস: ডিজিটাল নিরাপত্তা আইনে যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৯, ০৭:৩৬আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ১২:১৫

গ্রেফতার সাফায়েতুল ইসলাম সানি ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে ফেসবুকে ‘মানহানিকর’ স্ট্যাটাস দেওয়ার অভিযোগে সাফায়েতুল ইসলাম সানি (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে ঢাকার বংশাল এলাকা থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে গ্রেফতার করা হয়। সাফায়েতুল ইসলাম সানি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের উড়শিউড়া গ্রামের মরহুম নজরুল ইসলাম ওরফে নুরু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত ২৬ জুন সাফায়েতুল ইসলাম তার ফেসবুক আইডি থেকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর স্ট্যাটাস দেয়। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক চৌধুরী মো. আফজাল হোসেন নিছার বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। এ মামলায় পুলিশ মঙ্গলবার দুপুরে তাকে ঢাকার বংশাল এলাকা থেকে গ্রেফতার করে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুর রহমান বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে যারা বিভিন্ন ধরনের সাইবার ক্রাইম করছে তাদের আইনের আওতায় আনা হবে।’ 

/ওআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’