বেনাপোলে হুন্ডির টাকাসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪৪আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২৫

হুন্ডির টাকাসহ আটক মেহেদি হাসান শুভ বেনাপোলের পুটখালী সীমান্তের মসজিদ বাড়ি পোস্ট এলাকা থেকে হুন্ডির তিন লাখ টাকাসহ মেহেদি হাসান শুভ (১৯) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক ব্যক্তি পুটখালী গ্রামের পশ্চিম পাড়ার আবুল কালামের ছেলে। রবিবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তাকে আটক করা হয়।
বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, মেহেদী হাসান নামের এক হুন্ডি পাচারকারী বিপুল পরিমাণ বাংলাদেশি টাকা ভারত থেকে পাচার করে বেনাপোল বাজারের দিকে নিয়ে যাচ্ছে। এ খবর পেয়ে তাকে আটক করে শরীর তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে বাংলাদেশি তিন লাখ টাকা পাওয়া যায়। পরে মানি লন্ডারিং আইনে তাকে আটক করা হয়।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, আটক যুবককে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। 

/ওআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম