দুই মাছ চাষিকে বিলের মধ্যে কুপিয়ে হত্যা

মেহেরপুর প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১৮আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২৯

মেহেরপুর মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামের শৈলমারী বিলে দুই মাছ চাষিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার পর এ হত্যাকাণ্ড ঘটে। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহতরা হলেন দরবেশপুর গ্রামের মৃত ইদ্রিস আলী মাস্টারের ছেলে রোকনুজ্জামান (৩৬) ও আজাদ আলী বিশ্বাসের ছেলে হাসান আলী (৪২)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলী জানান, প্রতি রাতের মতো গত রাতেও বিল পাহারা দিতে যান রোকন ও হাসান। এ সময় ১০/১২ জন অস্ত্রধারী তাদের ওপর হামলা চালায়। পরে তাদের দুই জনকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই নিহত হন দুই ভাই। খবর পেয়ে তিনি নিজে সদর থানা ও ডিবি পুলিশের দুটি দল সহ ঘটনাস্থলে যান। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। লাশের সারা শরীর এলোপাতাড়ি কোপানো রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এর সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করা হবে বলেও তিনি জানান।

এসপি আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে নেওয়া হয়েছে। সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এলাকাবাসী জানান, রোকন ও হাসানের বাড়ির পাশেই শৈলমারি বিল। সরকারি এই বিল ইজারা নিয়ে বেশ কয়েক বছর ধরে মাছ চাষ করে আসছেন তারা। রোকন ও হাসান আলী সঙ্গে কয়েকজন লোক নিয়ে প্রতি রাতেই পাহারা দেন। তবে আসলে কী কারণে ও কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনই ধারণা করতে পারছেন না পরিবার ও পুলিশ।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী