মাদকসেবীদের চলাচল নির্বিঘ্ন করতে ৩টি কুকুরকে হত্যার অভিযোগ

খুলনা প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:০২আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:২৭

খুলনা খুলনায় তিনটি কুকুরকে পিটিয়ে ও ইনজেকশন পুশ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মহানগরীর বানরগাতি বাজার শান্তিবাগ লেন এলাকায় বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। গভীর রাতে মাদকবিক্রেতা ও মাদকসেবীদের চলাচল নির্বিঘ্ন করতে কুকুরগুলোকে হত্যা করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় শান্তিবাগ লেনের বাসিন্দারা জানান, সম্প্রতি শান্তিবাগ লেনের মধ্য দিয়ে মাদকসেবীদের যাতায়াত বেড়েছে। কিছুদিন আগে লেন থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করে ডিবি পুলিশ। তার পেট থেকে ৮শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা এসএম কামাল হোসেন জানান, মেরে ফেলা কুকুরগুলো এলাকায় ঘোরাফেরা করতো এবং ঝড়-বৃষ্টির রাতে আশপাশের বাড়িতে আশ্রয় নিতো। গভীর রাতে এই লেনের মধ্যে অচেনা মানুষ ঢুকতে পারত না। পাড়ার শিশুরা কুকুরগুলোর সঙ্গে খেলা করলেও কখনও কাউকে আক্রমণের করেনি। সম্প্রতি সিটি করপোরেশনের পক্ষ থেকে কুকুরগুলোকে জলাতঙ্ক ভ্যাকসিনও দেওয়া হয়েছিল।

কুকুরগুলো মেরে ফেলা প্রসঙ্গে খুলনা সিটি করপোরেশনের ভেটেরিনারি সার্জন ডা. মো. রেজাউল করিম বলেন, ‘করপোরেশন থেকে এ ধরনের কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

এ বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, বিষয়টি নিয়ে এখনও তার কাছে কেউ কোনও অভিযোগ করেননি। তারপরও যেহেতু প্রাণী হত্যা, তাই তিনি নিজেই খোঁজ নেবেন।

উল্লেখ্য, কুকুর হত্যার দায়ে গত বছরের ১০ মে রাজধানীর রামপুরা বাগিচারটেক এলাকার নাইটগার্ড মোহাম্মদ সিদ্দিককে ‘পশুর প্রতি নিষ্ঠুরতা নিরোধ’ আইনে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী