ভারতের চিলড্রেন হোম থেকে ৮ মাস পর দেশে ফিরলো দুই শিশু

বেনাপোল প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫৪আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫৯

ফিরে আসা দুই শিশু অভাব-অনটনের কারণে ভালো কাজের সন্ধানে দুই শিশুসন্তানকে নিয়ে ভারতে গিয়েছিলেন রেক্সোনা বেগম।  সেখানে গিয়ে দালালের খপ্পরে পড়ে তার ঠাঁই হয়েছে জেলখানায়। তার দুই শিশুসন্তান আট মাস চিলড্রেন হোমে থাকার পর দেশে ফিরেছে। উভয় দেশের আইনি প্রক্রিয়া শেষে শনিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় বিএসএফ তাদের বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবির কাছে হস্তান্তর করে।

বিজিবি ওই দুই শিশুকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে। পোর্ট থানা শিশুদের তাদের বাবা মাসুমের কাছে হস্তান্তর করেছে।

আট মাস আগে ভারতের কোলকাতার শিয়ালদহ স্টেশন থেকে ভারতীয় পুলিশ রেক্সোনা এবং তার দুই শিশুসন্তান নাঈম (১২) ও রাহান উদ্দিনকে (১০) আটক করে। পুলিশ রেক্সোনাকে কোলকাতার আলীপুর সেন্ট্রাল জেলে এবং শিশুসন্তান‌দের বারাসাত কিশলয় চিলড্রেন হোমে পাঠায়। দীর্ঘদিন হোমে থাকার পর কর্তৃপক্ষ তাদের বাংলাদেশে ফেরত পাঠানো ব্যবস্থা করে।

রেক্সোনা পিরোজপুরের ইন্দুরকানি থানার বালিপাড়া গ্রামের মাসুমের স্ত্রী।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী