কুষ্টিয়ার মিরপুর হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিট সংকট

কুষ্টিয়া প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৩:১৮আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৪:১১

মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার কিট সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। ডেঙ্গু রোগীর চাপ বেড়ে যাওয়ায় এ সংকট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রবিবার (২২ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে ওই হাসপাতালে গিয়ে দেখা যায়, জ্বরে আক্রান্ত রোগীরা ডেঙ্গু পরীক্ষা করতে এসে কিট না থাকায় ফিরে যাচ্ছেন।

এ বিষয়ে মিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাক্তার সেলিম হোসেন ফরাজি জানান, রবিবার সকাল থেকে ডেঙ্গু পরীক্ষার কিট সংকট হয়েছে। তবে সোমবারের মধ্যে এই সংকট থাকবে না।

তিনি আরও জানান, স্থানীয় মিরপুর উপজেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা কম হলেও পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের শ্যামনগর থেকে প্রায় প্রতিদিন রোগীরা ডেঙ্গু পরীক্ষা করাতে আসছেন। বর্তমানে এ হাসপাতালে তিনজন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। আশা করি, রোগী সংখ্যা কমে আসবে।

এর আগে, গত ২১ সেপ্টেম্বর জেলার দৌলতপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তারেক আহমেদ (২২) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়। ১৭ সেপ্টেম্বর দুপুরে ভেড়ামারায় যুথী (১১) নামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়। ১০ সেপ্টেম্বর একই উপজেলায় মিনা খাতুন (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী