গৃহবধূ হত্যা মামলায় দু’জনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

ঝালকাঠি প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১৭আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩৩

দণ্ডপ্রাপ্তদের কারাগারে নেওয়া হচ্ছে ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলায় দু’জনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মো. তোফায়েল হাসান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো, ঝালকাঠি সদর উপজেলার রাজপাশা গ্রামের শেখ খাইরুল হাসান ওরফে হাসান মহুরি ও পিলটন সরদার। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলো, একই গ্রামের রিপন সরদার, শাহাদাত হোসেন ও আবদুস ছালাম।
মামলা সূত্রে জানা যায়, ২০০২ সালের ১৬ মে রাতে রাজপাশা গ্রামের বাচ্চু খানের বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে শেখ খাইরুল হাসানের নেতৃত্বে কয়েক ব্যক্তি ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে বাচ্চু চিৎকার করলে প্রতিবেশী মকবুল হোসেনের স্ত্রী আনোয়ারা বেগম বাইরে বের হন। এ সময় তিনি শেখ খাইরুল হাসানকে চিনে ফেলেন। ঘটনার সাক্ষীকে হত্যার উদ্দেশ্যে এর দুই দিন পর ১৮ মে হাসানের নেতৃত্বে ৭-৮ জন ব্যক্তি আনোয়ারা বেগমকে তার ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পরের দিন ঝালকাঠি থানায় একটি মামলা করা হয়।

/ওআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের