পাবনায় আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্য গ্রেফতার

পাবনা প্রতিনিধি
১৩ অক্টোবর ২০১৯, ২২:৩০আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ২২:৩৪

গ্রেফতারের প্রতীকী ছবি পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলা থেকে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার (১৩ অক্টোবর) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১৪ (ময়মনসিংহ) এর কমান্ডার হাফিজুর রহমান।
গ্রেফতারকৃতরা হলো, বেড়া উপজেলার শম্ভুপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মো. আব্দুল্লাহ (২১), আব্দুস সামাদের ছেলে আবুল কালাম আজাদ (২৭), হাতীগাড়া গ্রামের ওয়াদুদ আলীর ছেলে ওয়াজেদ আলী (৩০), ছোট পায়না গ্রামের সিদ্দিক খানের ছেলে মিজানুর রহমান মিজান (২৩), সাঁথিয়া উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে রুহুল আমিন (২৩)।
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শায়খ মাহমুদ বলেন, সন্ধ্যায় গ্রেফতারকৃতদের পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব। তাদের কাছ থেকে নিষিদ্ধ জিহাদি বই পাওয়া গেছে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম