লালপুরে কাশবন কাটতে গিয়ে নিখোঁজ দুই

নাটোর প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৯, ১২:৩২আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ১২:৪১

নাটোর নাটোরের লালপুর উপজেলার বাহাদীপুরে পদ্মার চর এলাকায় কাশবন কাটতে গিয়ে দুই জন নিখোঁজ হয়েছেন। নদীর পাড় ভেঙে ২০ জন পানিতে পড়ে যাওয়ার পর  ১৮ জন উদ্ধার হলেও ওই দুই জন নিখোঁজ ছিলেন। ২৪ ঘণ্টাও তাদের কোনও খোঁজ মেলেনি।

নিখোঁজদের নাম ডাব্লু প্রামাণিক (৪০) ও মুজিবুর ( ৫০)। ডাবলু  কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রাইটা গ্রামের মধু প্রামাণিকের ছেলে। মজিবুর লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মল্লিকচানের ছেলে। 

লালপুর থানার ওসি সেলিম রেজা শনিবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় তাদের নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, শুক্রবার সকালে উপজেলার চরাঞ্চলে কাশবন কাটতে গিয়ে নদীর পাড় ভেঙে মাটি চাপা পড়েন কাসবন মালিকসহ ২০ জন। অনেক খোঁজাখুঁজির পর ১৮ জনকে উদ্ধার করা গেলেও ওই দুই জনকে পাওয়া যায়নি।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, দুর্ঘটনা ঘটার পর বিকালে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। এরপর রাজশাহী থেকে রাত সাড়ে ৭টার দিকে একদল ডুবুরি সেখানে পৌঁছান। নদীতে প্রচণ্ড স্রোত থাকায় রাত ৯টার দিকে তারা উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করেন। শনিবার সকালে আবারও উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে দুপুর পর্যন্ত ওই দুই জনের খোঁজ পাওয়া যায়নি।

/এফএস/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম