চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ অক্টোবর ২০১৯, ২৩:২৩আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ২৩:২৩

আদালত চট্টগ্রামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার দায়ে ৪ জনের মৃত্যু দিয়েছেন আদালত। একই মামলায় আরও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দুই লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২১ অক্টোবর) চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক মো. আব্দুল হালিম এ রায় দেন। নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—আব্দুল কাদের, মহসিন, ফুরকান ও ইমরান। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন—আব্দুল মোনাফ ও শাহাদাৎ হোসেন। আসামিদের মধ্যে আব্দুল মোনাফ ছাড়া বাকিরা সবাই পলাতক রয়েছেন।

কাজী শাহাবুদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১১ বছর আগে বিরোধের জেরে আসামিরা হাটহাজারী উপজেলার ব্যবসায়ী রঞ্জন সিংহ চৌধুরীকে হত্যা করে।’

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৮ সালের ৮ মে বিকালে আসামিরা রঞ্জন সিংহকে অপহরণের পর রাতে পিটিয়ে ও গুলি করে হত্যা করে। পরে মরদেহ একটি পুকুরে লুকিয়ে রাখে। খবর পেয়ে পুলিশ ওইদিন রাতেই মরদেহ উদ্ধার করে। পরদিন নিহতের স্ত্রী স্মৃতি রাণী চন্দ বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে ২০১১ সালের ১৬ মে আদালত ওই মামলায় অভিযোগ গঠন করেন। ২০১৭ সালে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আদালত এ রায় দেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম