কুমিল্লায় চুরির অভিযোগে গণপিটুনি, যুবক নিহত

কুমিল্লা প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৯, ১০:৪৪আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ১০:৪৯

নিহত শাহরিয়ার কুমিল্লার তিতাস উপজেলায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে শাহরিয়ার (৩৩) নামে এক যুবককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে তিতাস উপজেলার দড়িকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। শাহরিয়ার ওই উপজেলার জিয়ারকান্দি গ্রামের মৃত এসডু মিয়ার ছেলে। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো.আহসানুল ইসলাম গণপিটুনির বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।
জানা যায়, শাহরিয়ার রাতে দড়িকান্দি গ্রামের সুমন মিয়া নামের একজনের খামারে গরু চুরি করতে যায়। এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনি দেয়। এতে তার অবস্থা খারাপ হলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। এক পর্যায়ে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।
এলাকাবাসীর কেউ কেউ অভিযোগ করেছেন, শাহরিয়ার একজন খণ্ডকালীন আনসার সদস্য। এছাড়া চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গেও জড়িত ছিল।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. আহসানুল ইসলাম জানান, মরদেহ উদ্ধারের পর লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে ময়নাতদন্তের জন্য।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী