শার্শায় বোমা ও অস্ত্রসহ তরুণ আটক

বেনাপোল প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৯, ২১:৩০ আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ২১:৩২

শার্শায় বোমা ও অস্ত্রসহ তরুণ আটক

যশোরের শার্শা উপজেলার উলাশি গ্রামে অভিযান চালিয়ে ছয়টি পেট্টোল বোমা ও ধারালো অস্ত্রসহ আশিক হোসেন (২৮) নামে এক তরুণকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। শুক্রবার (৮ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয় থেকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানানো হয়। আটক আশিক উলাশী গ্রামের পূর্বপাড়ার শরিফুল ইসলামের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, ডিবি পুলিশের একটি দল যশোর কোতোয়ালি মডেল থানার প্রতারণা মামলার আসামি ধরতে উলাশী গ্রামের তরিকুল ইসলাম মিলনের বাড়িতে অভিযান চালায়। এসময় ওই বাড়ির দ্বিতীয়তলার একটি কক্ষ থেকে তার ভাতিজা আশিক পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের চেষ্টা করে। পরে পুলিশ সদস্যরা তাকে আটক করে এবং ঘরে তল্লাশি করে ছয়টি পেট্রোল বোমা, পাঁচটি ককটেল, চারটি রাম দা ও চারটি হকিস্টিক উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশিক জানায়, জব্দ বোমা ও অস্ত্র তার চাচা তরিকুল ইসলামের।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অজয় থেকে শাহরুখ, প্রথম দিনে ৫০ কোটির ঘর টপকেছিল কোন তারকাদের সিনেমা
অজয় থেকে শাহরুখ, প্রথম দিনে ৫০ কোটির ঘর টপকেছিল কোন তারকাদের সিনেমা
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের
ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, সেই থানার আরেক পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, সেই থানার আরেক পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার