চার দিন পেছালো রাজশাহী জেলা আ.লীগের সম্মেলন

রাজশাহী প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৯, ১০:০৪আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ১৬:৪৮

আওয়ামী লীগ রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ চার দিন পিছিয়েছে। আগামী ৪ ডিসেম্বরের পরিবর্তে ৮ ডিসেম্বর নগরীর রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এই তথ্য নিশ্চিত করেন। তবে পেছানোর কারণ উল্লেখ করেননি তিনি।

এদিকে সম্মেলন সফল করতে আগামী শনিবার (২৩ নভেম্বর) প্রস্তুতি কমিটির সভা ডাকা হয়েছে। রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে সকাল ১০টায় সম্মেলন প্রস্তুতি কমিটির এ সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি থাকবেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলন সমন্বয়ক ও দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, নগর সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মেরাজ উদ্দিন মোল্লা এ সভা আহ্বান করেছেন। সভায় রাজশাহী জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সব সদস্য, জাতীয় কমিটির সদস্য, উপদেষ্টা পরিষদের সব সদস্য, দলীয় জাতীয় সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক, সহযোগী সংগঠনের রাজশাহী জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক, দলীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান এবং পৌরসভার দলীয় মেয়রদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, ‘আগামী ৪ ডিসেম্বর সম্মেলনের দিন নির্ধারণ ছিল। কেন্দ্র থেকে সম্মেলনের দিন নির্ধারণ করা হয়। তবে বিশেষ কারণে কেন্দ্র থেকেই চারদিন পিছিয়ে সম্মেলন আগামী ৮ ডিসেম্বর আয়োজন করার নির্দেশ এসেছে। সে অনুযায়ী প্রস্তুতি চলছে।’

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান