১৮ পিস ইয়াবাসহ সাবেক দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০১৯, ১৪:২৫আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ১৫:৩৩

আবদুর রাজ্জাক ও আনন্দ কুমার বগুড়ার নন্দীগ্রামে ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আনন্দ কুমার (৩৬) ও যুগ্ম আহ্বায়ক আবদুর রাজ্জাককে (৪৩) গ্রেফতার করা হয়েছে। নন্দীগ্রাম থানা পুলিশ রবিবার (১ ডিসেম্বর) রাতে বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করে। নন্দীগ্রাম থানার এসআই ফারুক হোসেন তাদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। থানার ওসি শওকত কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নন্দীগ্রাম উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আনন্দ কুমার পৌর এলাকার কলেজপাড়ার প্রয়াত সতীশ চন্দ্রের ছেলে এবং সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুর রাজ্জাক পূর্বপাড়ার সদর উদ্দিনের ছেলে। তারা দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রি করে আসছিলেন। রবিবার রাত সাড়ে ৮টার দিকে দুই জন বাসস্ট্যান্ড এলাকায় মাদক বিক্রি করছিলেন। গোপনে খবর পেয়ে এসআই ফারুক হোসেন তাদের গ্রেফতার করেন। এ সময় আনন্দের কাছে ১০ পিস ও আবদুর রাজ্জাকের কাছে আট পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে এসআই ফারুক তাদের বিরুদ্ধে মামলা করেন।

নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম জানান, ‘আনন্দ ও রাজ্জাক ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক। বর্তমানে এরা আওয়ামী লীগের মিছিল-মিটিংয়ে অংশ নিয়ে থাকেন। তবে অপকর্ম করলে শাস্তি হবে। আর এটা নেত্রীরও নির্দেশ।’

জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস বলেন, ‘আনন্দ কুমার ও আবদুর রাজ্জাক আগে ছাত্রলীগ করতো। তবে এখন আমাদের সঙ্গে নাই। তারা দুই জনই এখন আওয়ামী লীগ করে।’ 

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী