রাজারহাটে পানিতে ডুবে ২ শিশু ও বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৯, ১৯:৩৬আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ২০:০৯

কুড়িগ্রাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। এছাড়া একই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে অনুকূল নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (১০ ডিসেম্বর) এসব ঘটনা ঘটে। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত ) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার রাজারহাট ইউনিয়নের হরিশ্বর তালুক গ্রামের দুই সহপাঠী রাব্বি (৭) ও ইয়াকুব (৬) মঙ্গলবার সকালে একসঙ্গে খেলতে বের হয়। বিকাল পর্যন্ত তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের খোঁজ করতে থাকে। সন্ধ্যার আগে বাড়ির পাশের একটি পুকুরে ওই দুই শিশুর লাশ ভেসে উঠতে দেখে পরিবার ও এলাকার লোকজন।

নিহত রাব্বি হরিশ্বর তালুক গ্রামের হোসেন আলীর ছেলে এবং ইয়াকুব একই গ্রামের নূর ইসলামের ছেলে।

এদিকে একই উপজেলার চান্দামারি ডাকুয়াপাড়া গ্রামে অনুকূল নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। পাশের বাড়ির চাচাতো বোনের বিয়েতে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। অনুকূল একই গ্রামের হালাল চন্দ্রের ছেলে।

ওসি জানান, স্থানীয় জনপ্রতিনিধিরা দুই শিশুর দাফনের ব্যবস্থা নিয়েছেন। তিনটি মৃত্যুর ঘটনায় সাধারণ ডায়েরি নিবন্ধন করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি