রোহিঙ্গা ইস্যু নিয়ে আমরা বিব্রতকর অবস্থায় আছি: কবিতা খানম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ ডিসেম্বর ২০১৯, ২২:৫৯আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ২২:৫৯

রোহিঙ্গা ইস্যু নিয়ে আমরা বিব্রতকর অবস্থায় আছি: কবিতা খানম

রোহিঙ্গাদের জাতীয় পরিচয় পাইয়ে দেওয়ার ঘটনার সঙ্গে নির্বাচন কমিশনের কর্মীদের সম্পৃক্ততায় বিব্রতকর অবস্থায় আছে বলে জানিয়েছেন কমিশনার কবিতা খানম। তিনি বলেছেন, ‘রোহিঙ্গা ইস্যু নিয়ে আমরা বিব্রতকর অবস্থায় আছি। বিষয়টি দেখভালের জন্য আমরা একটি তদন্ত টিম গঠন করেছি। তারা তদন্ত কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা চাই, এই ঘটনার সঙ্গে জড়িতরা শাস্তির আওতায় আসুক।’

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে সার্কিট হাউজে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন কবিতা খানম।

চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনকে কেন্দ্র করে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এসময় কবিতা খানম বলেন, ‘আসামিকে জিজ্ঞাসাবাদ করলে হয়তো কারও নাম বলতে পারে। কিন্তু ওই ব্যক্তি আসলে জড়িত কিনা সেটি খতিয়ে দেখা উচিত। একটা সুনির্দিষ্ট অভিযোগে কাউকে জিজ্ঞাসাবাদ করা যায়। কিন্তু অযথা যাতে কাউকে হয়রানি করা না হয়, সেটিও লক্ষ্য রাখতে হবে। ভোটার হতে কিছু কাগজপত্র দরকার হয়। এগুলো কোথা থেকে আসে সেটা খুঁজে বের করা দরকার।’

চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘তফসিল ঘোষণা থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত যাতে আইনশৃঙ্খলার কোনও অবনতি না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। নির্বাচনের সময় এমন কোনও পরিস্থিতি চাই না, যেখানে প্রাণহানির মতো ঘটনা ঘটে।’

কবিতা খানম বলেন, ‘আমি আর শুনতে চাই না, এলাকায় কোনও পোস্টার ঝুলছে। তফসিল ঘোষণার পরে পোস্টার থাকার কথা নয়। নির্বাচন কমিশন শুধু চিঠি দিলে হবে না, এলাকা পরিদর্শন করতে হবে। সবকিছু নিরপেক্ষ দৃষ্টিতে দেখবেন। তাহলে কেউ কথা বলবে না। ম্যাজিস্ট্রেটকে নিয়মিত এলাকা পরিদর্শন করতে হবে।’ 

জেলা প্রশাসক ইলিয়াস হোসেনের সভাপতিত্বে সভায় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান, পুলিশ সুপার নুরে আলম মিনা, বিজিবি-৮ এর পরিচালক লে. কর্নেল মো. মুনীর হোসেনসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য এবং উপজেলার নির্বাচনী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের