‘রাজাকারের তালিকা থেকে রাঘববোয়াল-চুনোপুঁটি কেউ বাদ যাবে না’

রাঙামাটি প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২০, ১৪:৫৩আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১২:০৪

রাঙামাটিতে অ্যাডভেঞ্চার উৎসবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘রাজাকারের নাম তালিকায় যেভাবে আছে সেভাবেই প্রকাশ করা হবে। কোনও রাঘববোয়াল বা চুনোপুঁটিরও বাদ যাওয়ার সুযোগ নেই।’ সরকারি চাকরিরত রাজাকারের সন্তানদের বিষয়ে সরকার কোনও সিদ্ধান্ত নেবে কিনা সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘এই বিষয়ে আলোচনা চলছে। এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।’
শনিবার (১১ জানুয়ারি) সকালে কাপ্তাই উপজেলার কর্ণফুলী কলেজ মাঠে বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই অ্যাডভেঞ্চার উৎসব পাঁচদিন চলবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতেই প্রথম এই কার্যক্রম শুরু করলো পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। রাঙামাটিতে অ্যাডভেঞ্চার উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বিশেষ অতিথি ছিলেন প্রশান্ত মহাসাগর পাড়ি দেওয়া এনি কুইন মেরী, রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার, রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, পুলিশ সুপার মো. আলমগীর কবীর প্রমুখ।

উদ্বোধন অনুষ্ঠান শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘পার্বত্য তিন জেলায় পর্যটন বিকাশের অপার সম্ভাবনা থাকার পরও পরিকল্পনার অভাবে পর্যটন বিকাশ সম্ভব হয়নি। এধরনের অনুষ্ঠান পর্যটন বিকাশে ভূমিকা রাখবে।’

বাংলাদেশ পর্যটন শিল্পের উন্নয়ন ও অ্যাডভেঞ্চার কার্যক্রমে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে ও বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের সহযোগিতায় ১১-১৫ জানুয়ারি তিন পার্বত্য জেলায় বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার উৎসব শুরু হলো। দেশ-বিদেশের ১০০ জন (স্থানীয় ৩১ জন, দেশের অন্যান্য এলাকার ৫৩ জন এবং ১৬ জন বিদেশি) এই অ্যাডভেঞ্চার উৎসবে অংশগ্রহণ করবেন। সমাপনী দিনে এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদারকে বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার সম্মাননা প্রদান করা হবে।

অ্যাডভেঞ্চার উৎসবে থাকছে মাউন্টেইন বাইকিং, কায়াকিং, ক্যানিওনিং, কেভ ডিসকভারি, হাইকিং, ট্রেইল রান, রোপ কোর্স, টিম বিল্ডিং, টি ট্রেইল হাইকিং, সেইলিং বোটসহ বিভিন্ন আয়োজন।

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
দেশকে ‘নব্য রাজাকার’মুক্ত করার হুঁশিয়ারি আ.লীগ নেতাদের
দুই ভাগে রাজাকারের তালিকা হচ্ছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
বর্তমান মেয়াদে হচ্ছে না রাজাকারের তালিকা
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের