‘পাহাড়িকা’ ও ‘উদয়ন’-এ নতুন কোচ

মৌলভীবাজার প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২০, ০২:২৩ আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ০২:২৩

‘পাহাড়িকা’ ও ‘উদয়ন’-এ নতুন কোচ

নতুন কোচ নিয়ে সিলেট-চট্টগ্রাম রুটে চলাচল শুরু করেছে আন্তঃনগর ট্রেন পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস। রবিবার (২৬ জানুয়ারি) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেট রেলওয়ে স্টেশনে ট্রেনের নতুন কোচের  উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা যায়, কোচগুলো ইন্দোনেশিয়া থেকে আনা হয়েছে।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা ট্রেনটি ১৪টি কোচ নিয়ে যাত্রা শুরু করেছে।’

রেলের নতুন সময়সূচি অনুযায়ী, সিলেট-চট্টগ্রাম রেলপথে উদয়ন এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ছাড়ে রাত পৌনে ১০টায় এবং সিলেট পৌঁছে ভোর ৬টা। আবার সিলেট থেকে সকাল ৯টা ৪০ মিনিটে ছেড়ে চট্টগ্রামে পৌঁছে বিকাল ৫টা ৫০মিনিটে। পাহাড়িকা এক্সপ্রেস সিলেট থেকে সকাল সোয়া ১০ টায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছে রাত ৭টা ৩৫ মিনিটে। এছাড়া ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশে সকাল ৯টায় ছেড়ে সিলেটে পৌঁছায় সন্ধ্যা ৬ টায়।

রেলওয়ে সূত্র আরও জানায়, প্রায় তিন যুগ পর সিলেট পাহাড়িকা এক্সপ্রেস এবং উদয়ন ট্রেনে নতুন কোচ সংযোজন করা হয়। এর আগে এই রুটে ১৯৮৬ সালে পাহাড়িকা এবং ১৯৯৮ সালে উদয়ন ট্রেন চালু হয়েছিল। কিন্তু চালু হওয়ার পর থেকে ট্রেনগুলোতে বড় ধরনের কোনও পরিবর্তন হয়নি।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একটুখানি হাসিতেই বদলে যেতে পারে দিন
একটুখানি হাসিতেই বদলে যেতে পারে দিন
জন্মদিনে জেমস: জীবনকে জটিলভাবে ভাবার দরকার নেই
জন্মদিনে জেমস: জীবনকে জটিলভাবে ভাবার দরকার নেই
পাসপোর্টে বাবার পরিচয় পাল্টে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, আটক ৪
পাসপোর্টে বাবার পরিচয় পাল্টে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, আটক ৪
অবৈধভাবে মালয়েশিয়া গমণেচ্ছুদের স্বাস্থ্য পরীক্ষা, ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
অবৈধভাবে মালয়েশিয়া গমণেচ্ছুদের স্বাস্থ্য পরীক্ষা, ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
সর্বাধিক পঠিত
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?