চলন্ত ট্রেনে উঠতে গিয়ে হাত ফসকে অধ্যাপক নিহত

খুলনা প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৪আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪৩

মিজানুর রহমান খুলনা রেলওয়ে স্টেশন থেকে চলন্ত ট্রেনে দৌড়ে উঠতে গিয়ে হাত ফসকে মাথায় আঘাত পেয়ে প্রাণ হারিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সদ্য অবসরপ্রাপ্ত সিনিয়র অধ্যাপক মিজানুর রহমান (৬৬)। শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টায় খুলনা রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। অধ্যাপক মিজানুর রহমান খুবির সয়েল, ওয়াটার, এনভায়রনমেন্ট ডিসিপ্লিন থেকে জানুয়ারি মাসে অবসরে গেছেন।

খুবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে বেনাপোলগামী কমিউটার ট্রেন স্টেশন থেকে ছেড়ে দিলে তিনি স্টেশনে আসেন। চলন্ত ট্রেনে দ্রুত উঠতে গিয়ে হাত ফসকে পড়ে তিনি মাথায় আঘাত পান। পরে রেলওয়ে পুলিশ তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনি মারা যান।

তিনি আরও জানান, প্রতিদিন সকালে তিনি মর্নিং ওয়াকে বের হন। শনিবার বন্ধুদের সঙ্গে কমিউটার ট্রেনে যশোর ঝিকরগাছা ফুল বাগান দেখতে যাওয়ার কথা ছিল তার।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান