মোদির সফরের যারা বিরোধিতা করছেন সেটা তাদের নিজস্ব ব্যাপার: পররাষ্ট্রমন্ত্রী

সিলেট প্রতিনিধি
০৩ মার্চ ২০২০, ১৮:১৪আপডেট : ০৩ মার্চ ২০২০, ২০:১৮

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, ‘আমাদের বন্ধুরাষ্ট্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ সম্মাননা জানাবে বাংলাদেশ সরকার। এজন্য প্রস্তুতিও নেওয়া হচ্ছে। আর যারা তার সফরের বিরোধিতা করছেন, এটা তাদের নিজস্ব ব্যাপার।’

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সিলেটের ৪ নম্বর খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দিল্লিতে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে মুজিববর্ষে মোদিকে না আনার দাবিতে ইসলামি দলগুলো দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভও করছে। এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের সাধারণ মানুষও মোদিকে সম্মান জানাবে। গণতান্ত্রিক দেশে সবার মতামত জানানোর অধিকার আছে। তবে বাঙালি বরাবরই অতিথিপরায়ণ। তাই অতিথিকে সম্মান জানাবেন এ দেশের সাধারণ মানুষ।’

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম