হোম কোয়ারেন্টিন ভেঙে বাল্যবিয়ের চেষ্টা

চাঁদপুর প্রতিনিধি
২১ মার্চ ২০২০, ১১:০৩আপডেট : ২১ মার্চ ২০২০, ১১:১৭

চাঁদপুর বিদেশ থেকে দেশে ফিরে এসে হোম কোয়ারেন্টাইনে থাকার কথা এখন। তবে তা না থেকে বাল্য বিয়ে করতে আসেন এক প্রবাসী। ধরা পড়ে যাওয়ায় বিয়ের আসর থেকে পালালেন বর। শুক্রবার (২০ মার্চ) রাতে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পয়ালী গ্রামের মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার আচলছিলা গ্রামের কবিরাজ বাড়ির মনির হোসেনের সৌদি প্রবাসী ছেলে শাকিল গত ১২ মার্চ বাংলাদেশে আসেন। সরকারের নির্দেশনা অনুযায়ী তার ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার কথা থাকলেও তিনি তা মানেননি। তারওপর শুক্রবার রাতে উপজেলার পয়ালী গ্রামের দশম  শ্রেণিতে পড়ুয়া একটি মেয়েকে (১৫)  বিয়ে করতে যান। প্রবাসী যুবকের বাল্য বিয়ের খবর পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বর শাকিল পালিয়ে যায়।

মতবল দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার আইচ বলেন, ‘পুলিশ আসার খবর পেয়ে বর ও তার লোকজন পালিয়ে যায়। তবে তার খোঁজ চালাচ্ছে পুলিশ।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম