নাটোরে করোনা সন্দেহে কয়েদির জামিন, উন্নত চিকিৎসার জন্য ঢাকায়

নাটোর প্রতিনিধি
২৩ মার্চ ২০২০, ০১:০৭আপডেট : ২৩ মার্চ ২০২০, ০২:৩২

কারাগার



নাটোরে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে এক কয়েদিকে রবিবার (২২ মার্চ) জামিন দেওয়া হয়েছে। তার নাম ওসমান গণি। পরীক্ষা-নিরীক্ষা করার জন্য তাকে প্রথমে নাটোর সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসা দিতে ঢাকায় পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার রাসেল এবং সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান।
এর আগে নাটোর জেলা কারাগারের জেল সুপার, জেলা পুলিশ সুপার, কোর্ট ইন্সপেক্টর ও সিভিল সার্জন বিষয়টি নিশ্চিত করেছেন।
জেল সুপার আব্দুল বারেক জানান, করোনা সন্দেহ হওয়ায় ওসমান গণি নামে এক কয়েদির দ্রুত জামিন হয়েছে।
কোর্ট ইন্সপেক্টর আমিনুর রহমান জানান, কয়েদির আত্মীয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ জামিন মঞ্জুর করেছেন।
পুলিশ সুপার লিটন কুমার সাহা জামিনের কাগজ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্য বিভাগ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করবে।
সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান জানান, সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তাকে চিকিৎসা দেওয়া হয়। তবে যথেষ্ট যন্ত্রপাতি না থাকায় বিষয়টি আরও নিশ্চিত হওয়ার জন্য তাকে বিশেষ ব্যবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পরই তিনি করোনাভাইরাস আক্রান্ত কিনা তা জানা যাবে।

/টিএন/
সম্পর্কিত
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি