কুড়িগ্রামে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দেওয়া হয়েছে ৬৫০ পিপিই

কুড়িগ্রাম প্রতিনিধি
২৭ মার্চ ২০২০, ১৯:১১আপডেট : ২৭ মার্চ ২০২০, ১৯:৪৯

কুড়িগ্রাম করোনা মোকাবিলার প্রস্তুতি হিসেবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় কুড়িগ্রাম জেলার জন্য ৬৫০ পিপিই (পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট) পাওয়া গেছে। যা জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান এ তথ্য জানান।

সিভিল সার্জন বলেন, ‘কুড়িগ্রামের ৯ উপজেলায় মোট ৫৪০ জন বিদেশফেরতের তালিকা থাকলেও তাদের মধ্যে ৩১৫ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা সম্ভব হয়েছে।  ইতোমধ্যে ১৭৭ জনের হোম কোয়ারেন্টিনের ১৪ দিনের মেয়াদ শেষ হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন পাঁচজনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। জেলায় হোম কোয়ারেন্টিনে রাখাদের বেশির ভাগই বিদেশফেরত। 

অন্যদিকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে খোঁজ নিয়ে দেখা গেছে, হাসপাতালগুলো প্রায় রোগীশূন্য হয়ে পড়েছে। করোনা সতর্কতার মধ্যে সাধারণ অসুস্থতায় লোকজন হাসপাতালে আসা কমিয়ে দিয়েছেন। জেলার ক্লিনিকগুলোরও প্রায় একই অবস্থা। চিকিৎসকদের বেশির ভাগ প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রয়েছে। কিছু ক্লিনিকে শুধু সিজারিয়ান অপারেশন চালু রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী