খাবারের জন্য চা শ্রমিকদের বিক্ষোভ

হবিগঞ্জ প্রতিনিধি
৩১ মার্চ ২০২০, ২৩:২৩আপডেট : ০১ এপ্রিল ২০২০, ১০:২৬

চা শ্রমিকদের বিক্ষোভ করোনাভাইরাস ঠেকাতে সারাদেশে ঘরবন্দি মানুষ। কাজকর্ম বন্ধ হয়ে যাওয়ায় সংকটে পড়া শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াচ্ছেন অনেকে। তবে এই পরিস্থিতিতে ক্ষুধার জ্বালায় শত শত চা শ্রমিক বিক্ষোভ করেছেন। ‘দুই মুঠো ভাত দে’ দাবিতে স্লোগান দিয়েছেন হবিগঞ্জের চা শ্রমিকরা। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে শতাধিক চা শ্রমিক এ বিক্ষোভ করেন। দুপুর ১২টা পর্যন্ত বিক্ষোভ করার পর স্থানীয় জনপ্রতিনিধিদের আশ্বাসে তারা ফিরে যান।

বিক্ষোভ করতে আসা চা শ্রমিক কৈলাশ মুন্ডা জানান, ‘করোনাভাইরাসে মরার আগে আমরা না খেয়েই মরে যাবো। এখন পর্যন্ত কেউ আমাদের সহযোগিতা করতে এগিয়ে আসেনি।’

কেন্দ্রীয় চা শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নিপেন পাল জানান, ‘এখন পর্যন্ত চা শ্রমিকদের কোনও ছুটি দেওয়া হয়নি। আমরা নিজ উদ্যোগে কয়েকটি বাগানের শ্রমিকদের কাজ থেকে বিরত রাখছি। উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেও চা শ্রমিকদের জন্য সরকারি কোনও খাদ্য ব্যবস্থা করতে পারিনি। তবে আজ শ্রমিকরা খাদ্যের জন্য বিক্ষোভ করেছি আমি বিষয়টি শুনেছি।’

চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানের সহকারী ম্যানেজার দেবাশীষ দাশ জানান, ‘চা শ্রমিকদের ছুটির বিষয়ে এখনও কোনও নির্দেশনা পাইনি। আমরা চা শ্রমিকদের কোনও ধরনের চাপ প্রয়োগ করিনি।’ সহযোগিতার বিষয়ে তিনি বলেন, ‘মঙ্গলবার পর্যন্ত বাগানের কোনও শ্রমিক প্রশাসনের সহযোগিতা পাননি।’

এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান আবদুল কাদের লস্কর বলেন, ‘আমরা পর্যায়ক্রমে সবাইকে খাদ্য সামগ্রী দিচ্ছি। চা শ্রমিকরা আমার কাছে আসেনি। তবে সবাইকেই দেওয়া হবে।’

/এফএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম