লকডাউনে বন্ধ দোকানের দেয়াল ভেঙে চুরি

মানিকগঞ্জ প্রতিনিধি
০৪ মে ২০২০, ২০:৫১আপডেট : ০৪ মে ২০২০, ২০:৫৭

চুরি মানিকগঞ্জ জেলা শহরে লকডাউনে বন্ধ থাকা দোকানের দেয়াল ভেঙে চুরি হয়েছে। রবিবার দিবাগত রাতের কোন এক সময় মানিকগঞ্জ গঙ্গাধরপট্টির রোডের প্রজাপতি ফ্যাশনে এই চুরির ঘটনা ঘটে।

দোকানের মালিক বিপ্লব মণ্ডল জানান লকডাউনের কারণে ২৪ মার্চ থেকে দোকান বন্ধ ছিল। (সোমবার) সকালে ঘর ঝাড়ামোছা করার জন্য দোকান খুললে চুরির বিষয়টি নজরে আসে। তিনি জানান দোকানের পশ্চিম পাশের ইটের দেয়াল ভেঙে চোর ঘরে ঢোকে। তার হিসাবে প্যান্ট, শার্ট, মহিলা ও শিশুদের বিভিন্ন ধরনের সাত থেকে আট লাখ টাকার পোশাক চুরি হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন মানিকগঞ্জ সদর থানার এসআই  তারেক পারভেজ। তিনি জানান ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কেনা-বেচার ভাউচারসহ কাগজপত্র পরীক্ষা করে চুরির পরিমাণ জানার চেষ্টা চলছে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
কেটে গেছে দুই বছর, কবে সংস্কার হবে ‘স্বাধীনতা সংগ্রাম’-এর ভাস্কর্য
কেটে গেছে দুই বছর, কবে সংস্কার হবে ‘স্বাধীনতা সংগ্রাম’-এর ভাস্কর্য
মেট্রোরেলের খরচ বাড়ছে, জাপানের ঋণের ফাঁদে পড়বে বাংলাদেশ?
মেট্রোরেলের খরচ বাড়ছে, জাপানের ঋণের ফাঁদে পড়বে বাংলাদেশ?
সমাজকর্মীকে ধর্ষণের চেষ্টা, সালিশে মেম্বার প্রার্থীকে জুতাপেটা
সমাজকর্মীকে ধর্ষণের চেষ্টা, সালিশে মেম্বার প্রার্থীকে জুতাপেটা
সর্বাধিক পঠিত
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম