‘ফটোসেশনের সময় পায়ের নিচে পিষ্ট হয়ে ধান যেন নষ্ট না হয়’

হিলি প্রতিনিধি
১০ মে ২০২০, ১৭:৪৯আপডেট : ১০ মে ২০২০, ১৭:৫০

সংসদ সদস্য শিবলী সাদিক করোনা সংকটে কৃষকের ধান কেটে সহযোগিতা করা ব্যক্তিদের উদ্দেশে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক বলেছেন, ‘অনেক কৃষক আছেন যে এক থেকে দেড় বিঘা বা ২০ শতাংশ জমিতে ধান আবাদ করেছেন। সেই কৃষকের ধান কাটতে গিয়ে ফটোশেসন করার সময় পায়ের নিচে পিষ্ট হয়ে ধানগুলো নষ্ট হয়ে যায়– এমন বেশ কিছু ছবি ও ঘটনা আমি দেখেছি। এটি কোনও ভাবেই কাম্য নয়।’ শনিবার (১০ মে) দিবাগত রাতে ফেসবুকে এক ডিডিওবার্তায় তিনি এ কথা বলেন।
এ সময় শিবলী সাদিক বলেন, ‘আমি নিজেও ধান কাটার দৃশ্যের ছবি তুলতে পারতাম, কিন্তু আমি জানি ধান কাটতে গেলে ৫, ১০ বা ১৫ মিনিটের বেশি সময় ধান কাটতে পারবো না। কৃষকের মতো স্টেমিনা আমাদের নেই। তাই আমি অনুরোধ করবো, উপজেলা চেয়ারম্যান, মেয়র বা চেয়ারম্যান-মেম্বার যেই হোন– আপনারা চাইলেই ঘণ্টার পর ঘণ্টা ধান কাটতে পারবেন না। পারলে কৃষকদের দু-একজন শ্রমিকের টাকা দিয়ে সহযোগিতা করুন। এতে করে কৃষকরা অনেক বেশি উপকৃত হবেন বলে আমার মনে হয়।’ 

তিনি করোনা মোকাবিলায় আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘ইতোমধে্যই আমার নির্বাচনি এলাকার চারটি উপজেলাতেই করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। আপনারা সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে কার্যক্রমগুলো পরিচালনা করুন। গত কয়েকদিন থেকে হাটবাজারগুলোতে আপনাদের যে অবাধ বিচরণ লক্ষ করা যাচ্ছে তা খুবই শঙ্কিত করছে। যা কোনও ভাবেই ঠিক হচ্ছে না। অনেক মানুষের মুখেই দেখছি মাস্ক নেই। তারা দোকান খুলছেন। অনেকেই পণ্য কিনতে যাচ্ছেন। যা মোটেই ঠিক হচ্ছে না।’

তিনি বলেন, ‘এতো কিছুর পরেও আপনারা যদি সচেতন না হন তাহলে আমরা খুব ভয়াবহ পরিস্থিতির শিকার হবো। এখন হয়তো চার উপজেলায় দুই-চারজন করে রোগী শনাক্ত হয়েছে। তাদের চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করছি। এটির সংখ্যা যদি দুই-তিনশ হয় সেটাও আমরা করতে পারবো। কিন্তু হাজারে হাজারে যদি আক্রান্ত হয় তাহলে তখন কিন্তু আর কোনও ভাবেই সামলাতে পারবো না। কারণ এতো পরিমাণ মানুষকে আইসোলেশনে নিয়ে এসে রাখার মতো জায়গা আমাদের নেই। আপনাদের যতই দেখছি, ততই আমার কষ্ট হচ্ছে। ততই আমি চিন্তিত হচ্ছি যে, এত পরিশ্রম, সবকিছু বৃথা হয়ে যাচ্ছে বোধহয়।’ 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
টিভিতে আজকের খেলা (১৩ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৩ সেপ্টেম্বর, ২০২৬)
বিএসএফের গুলিতে সীমান্তের ওপারে বাংলাদেশি নিহত, বিজিবির পতাকা বৈঠক আহ্বান
বিএসএফের গুলিতে সীমান্তের ওপারে বাংলাদেশি নিহত, বিজিবির পতাকা বৈঠক আহ্বান
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত