চেয়ারম্যানের পছন্দের ব্যক্তির নম্বর ৫৩ জায়গায়

লালমনিরহাট প্রতিনিধি
১৭ মে ২০২০, ০৮:১০আপডেট : ১৭ মে ২০২০, ০৮:২৫

লালমনিরহাট

করোনা মোকাবিলায় সরকারের নগদ সুবিধাভোগীর তালিকায় ৫৩ জন দুস্থ মানুষের নামের পাশে লালমনিরহাটের এক ইউপি চেয়ারম্যানের পছন্দের ব্যক্তি ছমির উদ্দিনের মোবাইল নম্বর পাওয়া গেছে। আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন আলালের তালিকায় এই অস্বাভাবিকতা দেখতে পায় উপজেলা প্রশাসনের মনিটরিং টিম। শুধু ৫৩ জনই নয়, বিভিন্ন ধরনের তথ্যের অসঙ্গতিপূর্ণ তথ্য পাওয়া গেছে অন্যান্য ইউনিয়নেও। এছাড়াও তালিকায় মৃত ব্যক্তির নামও রয়েছে। সেগুলো তদন্ত করে সংশোধন করার কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনসুর উদ্দিন।

এছাড়াও প্রধানমন্ত্রী ঘোষিত আর্থিক সহায়তার তালিকায় অনিয়মের বিষয়ে চেয়ারম্যান আলাল উদ্দিন আলালের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ছয় জন ইউপি সদস্য।

আদিতমারী উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কমলাবাড়ীর ইউপি সদস্যরা তালিকা তৈরি করে জমা দিলেও চেয়ারম্যান আলাল উদ্দিন আলাল পরিবর্তন করে নতুন করে তালিকা জমা দেন। জেলার কয়েকটি ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে এধরনের অভিযোগ উঠেছে।

মোবাইল ফোনে যোগাযোগ করা হলে অভিযুক্ত ছমির উদ্দিন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে তিনি বেশি কিছু বলতে চাননি।

কমলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আলাল উদ্দিন আলাল বলেন, 'ইউপি সদস্যদের নামের তালিকা জমা দেওয়া হয়েছে।' ৫৩ জনের নামের পাশে ছমির উদ্দিনের মোবাইল নম্বরের প্রসঙ্গে তিনি বলেন, 'এসব সংশোধন করা হচ্ছে।'

আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মনসুর উদ্দিন বলেন, 'তালিকায় একটি মোবাইল নম্বর একাধিক ব্যক্তির নামের পাশে বসানোর বিষয়টি আমাদের নজরে আসার পরই তদন্ত করে সংশোধন করার কাজ চলমান রয়েছে। শুধু কমলাবাড়ী ইউনিয়নই নয়, অন্যান্য ইউনিয়নেও কিছু তথ্য ভুল পাওয়া গেছে। এসব সংশোধন করা হচ্ছে।'

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম