আহত নারীকে উদ্ধারের চেষ্টা, দুই জন নিহত

গাজীপুর প্রতিনিধি
১৯ মে ২০২০, ১৭:২৭আপডেট : ১৯ মে ২০২০, ১৯:৩১

কাভার্ড ভ্যান চাপায় নিহত দুই জন
গাজীপুরের শ্রীপুরে নারী শ্রমিক রিনা বেগমকে (৩৮) উদ্ধার করতে গিয়ে কাভার্ডভ্যানের চাপায় ওই নারী শ্রমিকসহ দুই জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) দুপুর সাড়ে ১২টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা (পল্লী বিদ্যুৎ মোড়) সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার নিজামপুর গ্রামের নাসির উদ্দিনের স্ত্রী রিনা বেগম (৩৮) এবং একই উপজেলার জয়শ্রী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরস্বতী গ্রামের আব্দুল কাদেরের ছেলে মেহেদী হাসান (৪৫)। এদের মধ্যে রিনা বেগম ঢাকার আশুলিয়া এলাকায় একটি কারখানায় এবং মেহেদী হাসান টঙ্গীর একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় মেহেদী হাসান সামনে এবং রিনা তার পেছনে রাস্তা পার হচ্ছিলেন। তারা মহাসড়কের মাঝখানে পৌঁছালে বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেলের ধাক্কায় রিনা সড়কের ওপর পড়ে যান। এ সময় মেহেদী আহত রিনাকে উদ্ধার করতে এগিয়ে গেলে ঢাকাগামী অপর একটি কাভার্ডভ্যান তাদের দুই জনকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রিনা নিহত এবং মেহেদী আহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত মেহেদীকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের