প্রেসক্লাব সেক্রেটারির ডিজিটাল আইনের মামলায় ‘আমার হবিগঞ্জ’ সম্পাদক গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি
২১ মে ২০২০, ২০:২০আপডেট : ২১ মে ২০২০, ২০:৫৪

দৈনিক আমার হবিগঞ্জের সম্পাদক ও প্রকাশক সুশান্ত দাশগুপ্ত

স্থানীয় সংসদ সদস্যের মানহানির অভিযোগে হবিগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় স্থানীয় দৈনিক আমার হবিগঞ্জের সম্পাদক ও প্রকাশক সুশান্ত দাশগুপ্তকে গ্রেফতার করেছে পুলিশ। মামলাটির বাদী হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির।

বৃহস্পতিবার (২১ মে) সকালের দিকে হবিগঞ্জ সদরের চিরাকান্দি থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালতের বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে সকালে হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির বাদী হয়ে পত্রিকার সম্পাদক সুশান্ত দাশ গুপ্ত,  বার্তা সম্পাদক রায়হান উদ্দিন সুমনসহ ৪ জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, হবিগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য এমপি আবু জাহিরের বিরুদ্ধে ভুয়া সংবাদ প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অপ্রচার চালাচ্ছেন দৈনিক আমার হবিগঞ্জের সম্পাদক ও প্রকাশক  সুশান্ত দাশগুপ্ত ।

গ্রেফতারের পর সুশান্ত দাশগুপ্ত নিজেই তার ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানিয়েছেন।

হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ উল্লা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই সংসদ সদস্যের বিরুদ্ধে প্রেস ক্লাবের সদস্য হিসেবে অভিযোগ উঠেছে নাকি তার অন্য কোনও কার্যক্রম নিয়ে এসব বিষয়ে জানতে মামলার বাদী সায়েদুজ্জামান জাহিরের কাছে জানতে চাইলে তিনি পরে কথা বলবেন বলে ফোন রেখে দেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের