আম্পানে গৃহহীনের সাহায্যে এগিয়ে এলো স্বেচ্ছাসেবীরা

মেহেরপুর প্রতিনিধি
২৬ মে ২০২০, ১৮:০২আপডেট : ২৬ মে ২০২০, ১৮:১৭

আম্পনে লণ্ডভণ্ড সাজেদার বাড়ি ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে গৃহহারা হয়ে পড়েন মেহেরপুরের গাংনী ঈদগাহপাড়ার বাসিন্দা সাজেদা খাতুন। ঘরবাড়ি হারিয়ে স্বামী পরিত্যক্তা সাজেদা দুই মেয়ে সন্তান নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছিলেন। তার এ দুরবস্থায় এগিয়ে এসে ঘর মেরামতের জন্য আর্থিক সাহায্য দিলো স্বেচ্ছাসেবীরা।

রবিবার (২৪ মে) বিকালে ঘর মেরামতের জন্য সাজেদার কাছে অর্থ তুলে দেন স্বেচ্ছাসেবী সংগঠন জাগো মেহেরপুরের সদস্যরা।

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে সাজেদার ঈদগা পাড়ার টিনের ঘরটি লণ্ডভণ্ড হয়ে যায়। গৃহকর্মীর কাজ করে আর্থিক সংকটে তার পক্ষে ঘরটি পুনর্নির্মাণ করা সম্ভব ছিল না। এ অবস্থায় খোলা আকাশের নিচে তার বসবাস করা দেখে এগিয়ে সহযোগিতায় আসেন জাগো মেহেরপুরের স্বেচ্ছাসেবীরা। এ সময় উপস্থিত ছিলেন– জাগো মেহেরপুরের আহ্বায়ক সিরাজুল ইসলাম, মুখপাত্র শোয়েব রহমান দুরন্ত, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম ও আজিজুল হক রানু, প্রভাষক মহিবুর রহমান মিন্টু ও সাজেদার প্রতিবেশী কামিল হোসেন।

আম্পানে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার ব্যাপারে জানতে চাইলে গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম বলেন, ‘সাজেদার নামসহ ক্ষতিগ্রস্তদের নামের তালিকা উপজেলা পরিষদে পাঠানো হয়েছে। বরাদ্দ এলেই তাকে দেওয়া হবে।’

গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল খালেক বলেন, ‘সাজেদা আবেদন করলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি