নওয়াব বাড়ির সামনের অংশ ঝড়ো হাওয়ায় ধসে গেছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৩০ মে ২০২০, ২১:৪০আপডেট : ৩০ মে ২০২০, ২১:৪৭

নওয়াব বাড়ির সামনের অংশ ঝড়ো হাওয়ায় ধসে গেছে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী 'গোকর্ণ নওয়াব বাড়ির' সামনে অংশ ধসে পড়েছে। শনিবার (৩০ মে) সকালে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির কারণে বাড়িটির সামনের দক্ষিণ দিকের পুরো অংশ ধসে পড়ে।

নওয়ার বাড়ির বংশধর সৈয়দ রিয়াজ জানায়, শনিবার সকালে বাতাসের সঙ্গে ভারী বৃষ্টির কারণে ধসে পড়ে বাড়ির দক্ষিণ দিকের বারান্দাসহ পুরো অংশটি। তবে এতে কেউ হতাহত হয়নি। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার নাজমা আশরাফী বাড়িটি পরিদর্শন করেন। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রভাষক ছোয়াব আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ নওশাদ উল্লাহসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে গোকর্ণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ নওশাদ উল্লাহ বলেন, 'ঐতিহ্য ধরে রাখতে দ্রুত নওয়াব বাড়িটি সংস্কার করা প্রয়োজন।'

গোকর্ণ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান প্রভাষক ছোয়াব আহমেদ জানান, 'ধসে পড়ার সংবাদ পেয়ে ছুটে আসি।' উপজেলার ঐতিহ্য ধরে রাখতে দ্রুত নওয়াব বাড়িটি সংস্কারের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নাজমা আশরাফী বলেন, 'খবর পেয়ে নওয়াব বাড়িটি পরিদর্শন করেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি জেলা প্রশাসক ও প্রত্নতত্ত অধিদফতরকে জানানো হবে।'

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম