রেসিপি: চার স্বাদে কাঁঠালের বিচি ভর্তা

জীবনযাপন ডেস্ক
০২ জুলাই ২০২৫, ২০:৫২আপডেট : ০২ জুলাই ২০২৫, ২০:৫২

গরম ভাতের সঙ্গে খেতে দারুণ সুস্বাদু কাঁঠালের বিচি ভর্তা। চারটি ভিন্ন স্বাদে বানিয়ে ফেলতে পারেন এই ভর্তা। বাটার ঝামেলা ছাড়াই তৈরি করে ফেলা যায় সুস্বাদু ভর্তাগুলো। রেসিপি জেনে নিন।

১। এক কাপ কাঁঠালের বিচি সেদ্ধ করে নিন ২ কাপ পানি দিয়ে। পানি একদম টেনে আসলে নামিয়ে নিন। প্যানে সরিষার তেল গরম করে নিন। ১০-১২টি মাঝারি চিংড়ি খোসা ছাড়িয়ে সামান্য লবণ দিয়ে ভাজুন। চিংড়ি ভাজা হলে উঠিয়ে একই প্যানে আস্ত শুকনা মরিচ ও কাঁচা মরিচ ভেজে নিন। ভাজা হলে উঠিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিন। পেঁয়াজ নরম হলে উঠিয়ে রাখুন। ভর্তা তৈরির জন্য সেদ্ধ করে রাখা কাঁঠালের বিচি থেঁতো করে নিন। একইভাবে থেঁতো করে নিন চিংড়িসহ বাকি উপকরণ। স্বাদ মতো লবণ ও ধনিয়া পাতা কুচি দিয়ে মেখে পরিবেশন করুন। 

২। মিডিয়াম হিটে শুকনা প্যানে খোসাসহ এক কাপ কাঁঠালের বিচি ভেজে নিন। ঢাকনা দিয়ে ঢেকে দিন ২ মিনিটের জন্য। আবার নেড়ে আবার কয়েক মিনিটের জন্য ঢেকে দিন। এভাবে ভেজে নরম করে নিন বিচিগুলো। প্যানে শুকনা মরিচ ভেজে নিন মচমচে করে। আরও ভাজুন পেঁয়াজ। এবার কাঁঠালের বিচির খোসা ছাড়িয়ে একটি ব্লেন্ডারে নিয়ে নিন। এতে আরও দিন ভেজে রাখা পেঁয়াজ, শুকনা মরিচ, ধনিয়া পাতা কুচি ও ১ টেবিল চামচ সরিষার তেল। সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন।

৩। কাঁঠালের বিচির খোসা ছাড়িয়ে নিন। পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করে নিন। প্যানে তেল গরম করে পেঁয়াজ ও শুকনা মরিচ ভেজে নিন। সেদ্ধ করে রাখা কাঁঠালের বিচি থেঁতো করে পেঁয়াজ, শুকনা মরিচ, ধনিয়া পাতা কুচি, লবণ ও তেল দিয়ে মেখে নিন। 

৪। কাঁঠালের বিচি শুকনা প্যানে টেলে নিন। ঢেকে নেড়েচেড়ে নরম করে সেদ্ধ করে নিন। প্যানে তেল গরম করে ৩/৪টি চ্যাপা শুঁটকি ভেজে নিন। ভাজা হলে উঠিয়ে একই প্যানে পেঁয়াজ কুচি ও মরিচ ভেজে নিন। ব্লেন্ডারে কাঁঠালের বিচি ব্লেন্ড করে নিন। এরপর ভাজা পেঁয়াজ, মরিচ, ভাজা মাছ, লবণ ও ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও ব্লেন্ড করে নিন। 

/এনএ/
সম্পর্কিত
গরুর মাংসে ভিন্ন স্বাদের ১০ পদ, তৈরি করুন সহজেই
মজাদার আখনি বিরিয়ানি রেসিপি
ঝাল-মসলার কড়া স্বাদে ভিন্ন এক মজাদার পদ ‘মাটন টিক্কা মাসালা ফ্রাই’
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম