সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত এএসপির করোনা শনাক্ত

রাজশাহী প্রতিনিধি
০১ জুন ২০২০, ১০:৫৯আপডেট : ০১ জুন ২০২০, ১১:১০

করোনা ভাইরাস রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে একজন শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারের (এএসপি) করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। রবিবার (৩১ মে) রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। রামেকের হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. সাইফুল জানান, রবিবার রামেক হাসপাতালে ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে একটি পজিটিভ। বাকি সব রিপোর্ট নেগেটিভ। করোনা আক্রান্ত এএসপির বয়স ২৯ বছর। তিনি বাইরের জেলা থেকে প্রশিক্ষণের জন্য সারদা এসেছেন।

তিনি আরও জানান, শনিবারও পুলিশ একাডেমির ৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সব রিপোর্ট নেগেটিভ। রবিবার পুলিশ একাডেমির ৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পুলিশ একাডেমির মোট ৯৮টি নমুনার মধ্যে একটি পজিটিভ পাওয়া গেল। বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

রাজশাহী মেডিক্যাল কলেজেও নমুনা পরীক্ষা করা হয়। তবে পিসিআর মেশিনের সার্ভিসিংয়ের কারণে গত শুক্রবার থেকে সেখানে নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। হাসপাতালের ল্যাবে নতুন একজন শনাক্ত হওয়ায় রাজশাহী জেলায় করোনা আক্রান্তের সংখা বেড়ে ৫২ জনে দাঁড়ালো। তাদের মধ্যে দুজন মারা গেছেন। মৃত দুজনের মধ্যে একজন পুলিশের উপ-পরিদর্শক (এসআই)। রাজশাহীতে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ জন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী