করোনার উপসর্গ নিয়ে মৃত্যু, লাশ পড়ে থাকলেও আসেনি কোনও আত্মীয়-স্বজন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৬ জুন ২০২০, ১৬:৫৬আপডেট : ০৬ জুন ২০২০, ১৬:৫৮

করোনার উপসর্গ নিয়ে মৃত্যু, লাশ পড়ে থাকলেও আসেনি কোনও আত্মীয়-স্বজন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে করোনার উপসর্গ নিয়ে আউলিয়া বেগম নামের এক নারী মারা যাওয়ার পর ভয়ে লাশ দাফনে কেউ এগিয়ে আসেনি। মারা যাওয়ার পর প্রায় ৬ ঘণ্টা লাশটি ঘরের ভেতরে পড়ে ছিল, ভয়ে কোনও আত্মীয়-স্বজন এগিয়ে আসেনি।  রাত ১২ টায় দিকে নিহতের বাড়িতে গিয়ে লাশ দাফনের ব্যবস্থা স্থানীয় সংসদ সদস্যের গঠিত স্বেচ্ছাসেবক টিম।

শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় উপজেলার জামপুর ইউনিয়নের আলমপুরা গ্রামের হোসেন আলীর স্ত্রী আউলিয়া বেগম  করোনা উপসর্গ নিয়ে মারা যান। কয়েকদিন ধরে জ্বর, ঠাণ্ডা, শ্বাসকষ্ট ও গলা ব্যথায় ভুগছিলেন তিনি।

আত্মীয়-স্বজন ও এলাকাবাসী করোনার ভয়ে লাশের পাশে যাননি। খবর পেয়ে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা তার স্বেচ্ছাসেবক টিমকে রাতে দাফনের জন্য নিহতের বাড়িতে পাঠান। রাত ১২টার দিকে স্বেচ্ছাসেবক টিম উপস্থিত হয়ে লাশ ঘর থেকে বের করে গোসল করিয়ে জানাজা দিয়ে দাফন করে।

স্বেচ্ছাসেবক টিমের লিডার মো. সানাউল্লাহ বেপারি বলেন, এমপি রাতেই নিহতের লাশ দাফনের জন্য ওই বাড়িতে পাঠান। রাত ১২টার দিকে ওই বাড়িতে গিয়ে লাশ ঘর থেকে বের করে নানাখি কবরস্থানে দাফন করা হয়।

সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন পর্যায়ে টিম গঠন করে দেওয়া হয়েছে। লাশটি দীর্ঘসময় পড়ে ছিল, দাফনের জন্য কেউ এগিয়ে আসেনি।  এটা অমানবিক। পরে স্বেচ্ছাসেবক টিম গিয়ে রাতে দাফন কাফন করা হয়।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী